বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে প্রধান জামাতে ঈদের নামাজ আদায় মেয়র লিটন

  • প্রকাশ সময় শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ঈদ-উল-আযহার প্রধান জামাত বৃহস্পতিবার সকাল ৮টায় হযরত শাহ মখদুম (রহ.) দরগা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এই প্রধান জামাতে ঈদের নামাজ আদায় করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মহানগরীর হেতমখাঁ বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ইয়াকুব আলী। ঈদের নামাজের পর মুসল্লীদের সাথে কুশল ও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন নগরপিতা।

এ সময় এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, চামড়া দেশের অন্যতম একটি রপ্তানী আয়ের খাত। অতীতে নানা কারণে চামড়ার সঠিক মূল্য না পাওয়ার কারণে এটি সঠিকভাবে সংরক্ষণ করা যায়নি, এখান থেকে দেশ সেইভাবে উপকৃতও হয়নি। কোন মানুষ সাধারণত নিজের পরিবারের জন্য চামড়া রাখে না, এটি সাধারণত মানুষ মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে দেন। কিছু সিন্ডিকেট চামড়ার মূল্য এমনভাবে নির্ধারণ করে রাখে, যার কারণে তখন তারাও এটির মূল্য ঠিকমতো পান না, তাই এটি ঠিকমতো সংরক্ষিত হয় না। কাজেই আমি অনুরোধ করবো চোরাচালান বন্ধ করতে হবে, চামড়া ঠিকমতো সংরক্ষণ করতে হবে। আমরা যারা কোরবানি দেয় তারা যাতে লবন দিয়ে গরু বা খাসির চামড়া প্রাথমিক সংরক্ষণের কাজটি করি। পশুর থেকে চামড়া খুলে নেওয়ার সময় লক্ষ্য রাখতে হবে যাতে কেটে না যায়।

তিনি আরো বলেন, অতীতেও রাজশাহী সিটি কর্পোরেশন ভালোভাবে দ্রুততম সময়ের মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করেছে। অতীতের ন্যায় সন্ধ্যার মধ্যে সকল কোরবানির বর্জ্য অপসারণ করতে পারবেন বলে উল্লেখ করেন তিনি। এ কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন মেয়র।

এ সময় রাজশাহী বিভাগীয় কমিশনার জিএস এম জাফরউল্লাহ, রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, ৯নং ওয়ার্ড কাউ্িন্সলর রাসেল জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin