বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা, পুকুরে মিলল মরদেহ

  • প্রকাশ সময় সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আট বছরের আনিকা (৮) নামের এক শিশুকে অপহরণ করে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। একদিন পর পুকুর থেকে ঐ শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মহানগরীর ছোটবনগ্রাম এলাকার খোরশেদের মোড়ের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরির পর শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এর আগে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে অপহরণকারী পলাশকে আটক করেছে পুলিশ।

আনিকা মহানগরীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকার আজিম উদ্দিনের মেয়ে। গত শনিবার (১ জুলাই) সন্ধ্যার দিকে তাকে অপহরণ করা হয়েছিলো। মহানগরীর বড় বনগ্রাম এলাকার শাহিনের ছেলে পলাশ তাকে অপহরণ করে। এরপর তাকে ধর্ষণের পর হত্যা করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহ্ মখ্দুম জোনের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী জানান, ঈদ সেলামি দেওয়ার কথা বলে ঐ শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে যায় পলাশ। এরপর তাকে ধর্ষণ করে। বিষয়টি যেন কেউ জানতে না পারে সেজন্য তাকে গলাটিপে হত্যা করা হয়।

এরপর রাতে সুযোগ বুঝে তার মরদেহ পুকুরে ফেলে রাজশাহী থেকে নাটোরে পালিয়ে যায় পলাশ। পরে পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় রোববার রাতভর অভিযান চালানো হয়। পরে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে নাটোর জেলা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin