নিজস্ব প্রতিবেদক: তানোরে বিএনপি নেতা মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন কে ধাওয়া ও অপদস্ত করে তানোর হতে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন, গোদাগাড়ী বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এডভোকেট উজ্জল, গোগ্রাম বিএনপি’র সভাপতি দিলিপ, রাজশাহী যুব দলের সদস্য ডালিম, গোদাগাড়ী পৌরসভার সাবেক কাউন্সিলর বিল্পব, সাবেক যুব দলের নেতা নাসির উদ্দীন বাবু ও মফিজ চেয়ারম্যান সহ আরো অনেকে।
গত পহেলা জুলাই শনিবার তানোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড সিন্দুকায় গ্রামে সন্ধ্যার সময় ঘটনাটি ঘটে। উল্লেখ্য মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন এর সাথে তানোর উপজেলার স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের বেশ কিছু বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে মতানৈক্যর সৃষ্টির হয়ে আসছে বলে জানা গেছে।
তিনিসহ তাঁর সাথে থাকা প্রায় সকলেই লাঞ্ছিত হন বলে জানা গেছে। স্থানীয় নেতৃবৃন্দু কে না বলে এখানে তাঁর আসা ভুল হয়েছে স্বীকার করেন শরীফ। মূলত,মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন বেশ কিছুদিন থেকে কমিটি সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করছেন। নেতা কর্মীদের সাথে দূর ব্যবহার এবং তার একক প্রভাব বিস্তার করার চেষ্টার কারনে এই ঘটনা ঘটে বলে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ জানান। মূলত,স্থানীয় নেতা কর্মীরা অনেক দিন ধরে তাঁর কার্যকলাপের কারনে তার উপওে নাকশ হয়ে আছেন। স্থানীয় নেতৃবৃন্দ কে না জানিয়ে তিনি দলবল নিয়ে গাড়ী নিয়ে তানোরে প্রবেশ করতে গেলে এই ঘটনা ঘটে বলে জানান তারা।
নাম প্রকাশে অনইচ্ছুক তানোরের এক ছাত্রদল নেতা বলেন, মেজর (অব:)শরীফ উদ্দিন পহেলা মে তানোর আসেন সন্ধ্যার দিকে। কিন্তু তিনি তানোর উপজেলা ও পৌরসভার বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে কোন প্রকার যোগাযোগ না আসেন। শুধু তাই নয় তানোরে এসে তিনি যারা বর্তমানে বিএনপি থেকে বিচ্ছিন্ন তাদের সাথে নিয়ে সিন্দুকায় গ্রামে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও সমর্থকগণ তাঁকে অত্র গ্রামে প্রবেশ না দিয়ে চলে যেতেন বলেন। উপায় না দেখে মেজর (অব:)শরীফ সেখান থেকে সাথে থাকা তার লোকজন নিয়ে চলে যান বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, শরীফ উদ্দিন দলের মধ্যে বিশৃংখলা সৃষ্টির অবচেষ্টা করছেন। কিন্তু তানোর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীর তা মেনে নেবে না বলে সাফ জানান তিনি। এ বিষয়ে জানতে বিএনপি রাজশাহী জেলা শাখার সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকারের নিকট মোবাইলে কল করলে তিনি বিষয়টি জানেন না বলে জানান।