বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের যোগব্যায়াম কর্মশালা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে যোগব্যায়াম কর্মশালা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ভোর ৬টায় রাজশাহী নগরের পদ্মা নদীর তীর সংলগ্ন নোঙরের সামনে সবুজ খোলা মাঠে এই যোগব্যায়াম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সুস্বাস্থ্য, সম্প্রীতি ও শান্তির জন্য যোগব্যায়াম এ স্লোগানকে সামনের রেখে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের আয়োজনে যোগব্যায়াম শীর্ষক এ সচেতনতামূলক কর্মশালা অনু্ষ্িঠত হয়।

এতে বলা হয়, যোগব্যায়াম হলো এমন একটি অনুশীলন যা আধুনিক জীবনের প্রতিকূলতা গুলোতে সফলভাবে মোকাবিলা করার জন্য মানসিক স্থিতিশীলতার সঙ্গে শারীরিক ও মানসিক ভারসাম্য করে। যোগব্যায়াম মানুষকে স্ট্রেস মোকাবিলা করতে এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে সাহায্য করে। যোগব্যায়ামের মাধ্যমে শাররিক গঠন ঠিক রাখার পাশাপাশি অনেক রোগ যেমন- ব্লাড প্রেসার, মানসিক অস্থিরতা, কিডনি রোগ, ডায়াবেটিস রোগ প্রতিরোধ করতে পারে।

বিশেষ এ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সঙ্গে নিজেও যোগব্যায়াম করেন এবং উপস্থিত বাচ্চাদের যোগব্যায়াম শিখান। অনুষ্ঠান শেষে তিনি সকাল সাড়ে ৮টায় বর্ণালী মোড়ে অবস্থিত আইভ্যাক সেন্টার পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ভিসা জমাদানকারীদের সঙ্গে ভিসা জমা দেওয়ায় তাদের কোনো অসুবিধা হচ্ছে কি না নিয়ে খোঁজখবর নেন। উপস্থিত ভিসা প্রত্যাশীদের মধ্যে একজন ক্যানসার রোগী ভিসা সংক্রান্ত তার অসুবিধার কথা বললে তিনি তখনই তা সমাধান করে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin