বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রাজশাহীতে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার্থে এবং প্রাণীকুলকে বাঁচিয়ে রাখতে গাছের কোন বিকল্প নাই। এজন্য সরকারী ও বেসরকারীভাবে সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচী চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সেভ দি ন্যাচার এন্ড লাইফের উদ্যোগে রাজশাহী পুলিশ লাইন্স্ স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপন ও শিক্ষার্থীদের মাঝে বুধবার গাছের চারা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী পুলিশ লাইন্স্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. গোলাম মাওলা, সেভ দি ন্যাচার এন্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ রাজশাহীর রফিকুজ্জামান শাহ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ডা. মাহফুজুর রহমান রাজ,ডা. রওশন, সাবেক ছাত্রনেতা রাইহান উদ্দিন হালিম, চ্যানেল আই এর প্রতিনিধি ফাত্তাহ ও মহসিনা বেগম সহ আরো অনেকে।

উপস্থিত অতিথিরা প্রতিটি বাড়ির আঙ্গিনায়, রাস্তার পাশে ফাঁকা স্থানে ও ছাদে কাঠ, ফল ও ওষুধী গাছ রোপন করার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin