নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের কৃষক দল নেতা সজীব হোসেন হত্যার প্রতিবাদে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে শোক র্যালি অনুষ্ঠিত হয়। বিএনপি’র কেন্দ্র ঘোষিত শান্তিপূর্ন পদযাত্রা কর্মসূচী চলাকালে ঐ নেতাকে হত্যার প্রতিবাদে এই শোক র্যালি করেন তারা। নগরীর ভূবনমোহন পার্কে র্যালি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান সদস্য এডভোকেট তোফাজ্জল হোসেন তপু ও সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার।
উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ওয়ালিউল হক রানা, জয়নাল আবেদিন শিবলী, শাফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য রায়হানুল আলম রায়হান, আলী হোসেন, গোলাম মোস্তফা মামুন, সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আল আমিন সরকার টিটু, রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম, জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, সদস্য সচিব আকুল হোসেন মিঠু।

আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, সিনিয়র সদস্য সচিব আরফিন কনক, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রোকনুজ্জামান আলম, জেলা তাঁতী দলের আহ্বায়ক কুতুব উদ্দিন বাদশা, মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, সহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ। সমাবেশ শেষে নেতৃবৃন্দ ভূবনমোহন পার্ক হতে শোক র্যালি বের করে নগরীর সোনাদিঘী মোড় ঘুরে সাহেব বাজার হয়ে অলকবার মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হয়। কর্মসূচী থেকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।