বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ভারতীয় ভিসা করতে এসে রাজশাহীতে আটক যশোরের অপি

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: যশোরের সৈয়দ অপি রাজশাহীতে ভারতীয় ভিসা করতে এসে আটক হয়েছেন। তিনি যশোর জেলার কতোয়ালী এলাকার সৈয়দ আব্দুল ওলি’র ছেলে। সোমবার বিকেল ৪টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা তাকে রাজশাহীতে কর্মরত ভারতীয় সহকারী হাই কমিশনারের ভদ্রাস্থ বাসা হতে আটক করেন। এবিষয়ে জানতে চাইলে আটককৃত অপি বলেন, তাঁর বাড়ি যশোরে। তার বাড়ি থেকে সামান্য দূরে ভারতীয় ভিসা প্রদান অফিস রয়েছে। কিন্তু সেখানে ২০-২৫ দিন ভিসা পেতে বিলম্ব হবে।

তিনি বলেন, দ্রুত ভিসা করার জন্য তিনি চিন্তা করতে থাকলে চট্টগ্রামের ইমরান নামে একজন ব্যক্তি রাজশাহী থেকে দ্রুত ভিসা করে দিতে পারবেন মর্মে পঞ্চাশ হাজার টাকার চুক্তি করেন। চুক্তি অনুযায়ী তিনি সোমবার বেলা ১১টার দিকে ভিসা করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ভারতীয় হাইকমিশনে জমা দেন। বেলা ১১.৩৫ টায় তিনি টোকেন পান। এদিকে ইমরান একজন মেজর কর্ণেল আজিজ এর নাম করে হাই কমিশনারের সাথে স্বাক্ষাৎ করতে আসেন। এ সময়ে হাই কমিশনারসহ তাঁর কর্মকর্তাদের সন্দেহ হলে পুলিশ ডেকে তাদের আটক করতে গেলে ইমরান পালিয়ে যায়। আর অপি আটক হয়। বর্তমানে তিনি বোয়ালিয়া থানা হাজতে রয়েছেন।

রাজশাহীস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার মনোজ কুমার জানান, সোমবার সকালে সৈয়দ অপি নিজেকে সেনাবাহিনীর মেজর জেনারেল পরিচয়ে ফোন দিয়ে ভারতীয় ভিসা করে দেওয়ার জন্য তাকে অনুরোধ করেন। এ সময় অপিকে পদ্মা আবাসিক এলাকায় ভারতীয় হাই কমিশনার কার্যালয়ে দেখা করতে বলেন তিনি। সেখানে তার কথা বার্তায় সন্দেহ হলে, তাকে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও অপি চট্টগ্রাম ও ঢাকা ভিসা সেন্টার থেকে ভারতীয় ভিসা করে নিয়েছিলেন।

এ ব্যাপারে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, ভারতীয় সহকারী হাই কমিশনারের দফতর থেকে সৈয়দ অপি নামের এক ব্যাক্তিকে আটক করে নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin