বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা

  • প্রকাশ সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৩১৫ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও এদিন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পণ্য বিপণন মনিটরিং কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রাজশাহী জেলার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভাপতি লসমী চাকমা। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম ফজলুল হক এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ও নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব শাকিল আহম্মেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম, উপজেলা কৃষি অফিসার শামসুন নাহার ভূইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রাসেল ও উপজেলা যুব উন্নয়ন অফিসার এমএমএন জহুরুল ইসলাম।

এছাড়াও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, আরএমপি বিভিন্ন এরিয়ার আাইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, সাংবাদিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। সভায় উপজেলায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সমন্বয় কমিটির মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি, চলমান আইন প্রয়োগের মাধ্যমে নিরাপদ খাদ্য বাস্তবায়নসহ গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামুলক আলোচনা করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin