বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে মানব সেবা অভিযান’র গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৪৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সমিতিভূক্ত সদস্যদের মধ্যে মেহগনি, কদবেল, পেয়ারা ও লেবুর বিতরণ করা হয়। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, আর.আই.ডি-৩২৮১, বাংলাদেশ এর আয়োজনে, সামাজিক বন বিভাগ রাজশাহীর সহযোগিতায় এই সকল গাছের চারা বিতরণ করা হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা এটি বাস্তবায়ন করে। অত্র সংস্থার আলীগঞ্জ শাখা সমিতির মোট একশ পঞ্চাশজন সদস্যর মধ্যে এই সকল চারা বিতরণ করা হয়।

মানব সেবা অভিযান সংস্থার সদস্যদের ভবিষ্যৎ তহবিল হিসেবে বৃক্ষ হস্তান্তর ও প্রাকৃতিক উপায়ে বজ্র নিরোধক তালগাছ এর চারা রোপণ কর্মসূচী সফল করতে পবার আলীগঞ্জে অবস্থিত জান্নাতুন নাইম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এই গাছের চারা বিতরণ করা হয়। মানবসেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা সারওয়ার জাহান বাবুর সভাপতিত্বে কর্মসূচীতে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযান সংস্থার সভাপতি আরিফ আহম্মদ চৌধুরী।

মানব সেবা অভিযান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর সাধারণ সম্পাদক চেীধুরী মুখলেসুর রহমান, রোটারিয়ান আতিক সহ অত্র সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

গাছের চারা বিতরণের পূর্বে উপস্থিত অতিবিৃন্দ বলেন, গাছ প্রাণীকুলের জীবন বাঁচাতে অক্সিজেন তৈরী করে ছেড়ে দেয়। এছাড়াও দেশের আবহাওয়ার ভারসাম্য রক্ষার্থে গাছের কোন বিকল্প নাই। পরিবেশ রক্ষার্থে এবং প্রাকৃতিক দুর্যোগ হতে রক্ষা পেতে প্রতিটি মানুষকে তিনি একটি করে ফলজ, বনজ ও ওষুধী গাছের চারা রোপন করার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে উপস্থিত অতিথিবৃন্দ সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin