বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

পবায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক আলোচনা সভা ও গম্ভীরা

  • প্রকাশ সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় বাল্যবিবাহ বন্ধে সচেতনতামূলক আলোচনা ও গম্ভীরা অনুষ্ঠিত হয়। শনিবার উপজেলার দর্শনপাড়ায় এই কর্মসূচী পালিত হয়। এর আগে বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, পোস্টার, ফেস্টুন নিয়ে কুপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালি নিয়ে তারা মড়মডিয়া হাট সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় অত্র বিদ্যালয়ে যেয়ে শেষ করেন। র‌্যালি শেষে কুপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও চাঁপাইনবাগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠিত হয়।
দর্শনপাড়া দুরন্ত শিশুফোরাম ও ভিসিডি’র আয়োজনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পবা এপি’র সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাব্বির। ওয়ার্ল্ড ভিশন পবা এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার মাসুদ রানা এর সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে এবং ইয়ুথ ফোরামের সদস্য জলি খাতুন ও রিপন আলী’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কর্নহার থানার সাব ইন্সপেক্টর মিল্টন ডি কস্তা ও এ এস আই জাহেদ হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, কুপাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, দর্শনপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মাহাতাব উদ্দিন সহ প্রায় এক হাজার জন শিশু ও অভিভাবক এবং শিশু ফোরাম ও ইয়ুথ ফোরামের সদস্য এবং নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাল্যবিবাহ শিশুর প্রতি সহিংসতার অন্যতম কারণ। বাল্যবিবাহ বন্ধ করতে হলে প্রয়োজন সামাজিক জাগরণ। তৃনমূল পর্যায়ে বিশেষ করে গ্রাম পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ মুক্ত করা সম্ভব। এরই ধারাবাহিকতায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ (এসডিজি ১৬.২) অনুযায়ী- শিশুর প্রতি সকল ধরণের সহিংসতা, নির্যাতন, অত্যাচার, শোষণ, বাল্যবিবাহ ও পাচার বন্ধে বাংলাদেশ সরকারের উদ্যোগকে সহযোগিতা এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত গ্রাম প্রতিষ্ঠিত করার জন্য কাজ করছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin