বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতৃবৃন্দদের আটকের প্রতিবাদে রাজশাহী মহানগর ছাত্রদলের নিন্দা ও প্রতিবাদ

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ৫৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপির কর্মসূচীকে কেন্দ্র করে গ্রেপ্তার, হামলা ও মামলার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ এবং আটককৃতদের নি:শর্ত মুক্তির দাবী জানিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ। গত ২৭ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বিএনপি’র মহাসমাবেশের পূর্বে জনমনে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করার লক্ষ্যে রাজধানী ঢাকায় বিএনপি’র কেন্দ্রীয় নেতা সহ জনপ্রিয় নেতৃবৃন্দদেরকে আটক করে মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান নেতৃবৃন্দ।

তারা বলেন, মহাসমাবেশের পূর্বরাত্রে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল, রাজশাহী জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি’র বর্তমান সদস্য গোলাম মোস্তফা মামুন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন টিটু, রাজশাহী জেলা বিএনপির সদস্য, তানোরের সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন ও রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কে এইচ রানা শেখসহ অসংখ্য নেতাকর্মীদেরকে ঢাকা থেকে গ্রেফতার করে গায়েবী মামলার নাটক মঞ্চস্থ করে জেলহাজতে প্রেরণ করা হয়।

২৯ শে জুন ২০২৩ শনিবার বিএনপি’র অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জুলুম নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ ও সরকারি আজ্ঞাবহ পেটোয়াবাহিনী। বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান সহ অসংখ্য নেতাকর্মীদেরকে পিটিয়ে মারাত্মক জখম ও রক্তাক্ত করা হয়। মিডিয়ার মাধ্যমে দেশবাসী জানতে পেরেছে বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ পাল্টা সহিংস কর্মসূচি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়। স্বৈরাচারী ফ্যাসিস্ট গোষ্ঠী চলমান যুগপৎ আন্দোলনকে দমন-পীড়ন, আটক, মামলা-হামলা, গ্রেপ্তার, গুজব দিয়ে মোকাবেলা করতে চায়, অবৈধ ক্ষমতার লালসায় নিমজ্জিত জন বিচ্ছিন্ন, গণ শত্রু শাসক যখন ক্ষমতার মসনদ হারানোর ভয়ে সন্ত্রস্ত থাকে ঠিক তখনই তারা জনগণকে নিজেদের প্রতিপক্ষ ভাবতে শুরু কওে বলে উল্লেখ করেন তারা।

রাজশাহী মহানগর ছাত্রদলের পক্ষ থেকে অনতিবিলম্বে আটককৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং মহাসমাবেশ থেকে শুরু করে অবস্থান কর্মসূচী-কে ঘিরে হামলা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। অবৈধ ক্ষমতায় অধিষ্ঠিত বাকশালীরা যে কালো অধ্যায়ের সূচনা করলো তার জবাবদিহিতা একদিন জনতা রাজপথেই নিশ্চিত করবে বওে হুঁশিয়ারী দেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin