বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী মহানগরীর মির্জাপুরে বাড়ি ভাঙ্গচুর ও স্বর্ণাঙ্কার লুট

  • প্রকাশ সময় রবিবার, ৩০ জুলাই, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরের মতিহার থানাধীন মির্জাপুর পূর্বপাড়ায় বাড়ি ও বাড়ির আসবাবপত্র ভাঙ্গচুর, নগদ অর্থ স্বর্ণাংকার লুট করার অভিযোগ উঠেছে। বাড়ির মালিক অত্র মহল্লার মৃত নুরমোহাম্মদ মন্ডলের ছেলে মঞ্জুর রহমান মন্টু বলেন, একই পাড়ার মৃত মিজু কসাই এর ছেলে মারুফ, কালুর ছেলে সুমন ও সোহেল, জমসেদ এর ছেলে রয়েল, সাদেকের কিশোর গ্যাং ছেলে শাওন, মৃত মজিদ কসাই এর ছেলে মিঠুন কসাই ও মোর্শেদ এর ছেলে পারভেজ ও হৃদয় তাদের সন্ত্রাসী দলবল নিয়ে তাঁর বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিকে তারা বাউন্ডারী দেয়াল টপকে বাড়ি ভিতরে প্রবেশ করে দুই ঘন্টাব্যাপি তান্ডব চালিয়ে ঘরের দরজা, জানালা, আলমারী, পানির পাইপ লাইন, প্রধান ফটকের গেট ভাঙ্গচুর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেটে ফেলেছে।

শুধু তাই নয় তার স্ত্রী ও দুই মেয়ে ফারজানা ও নাসরিনকে মেরে আহত করেছে। নাসরিন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসলেও ফারজানা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ২৫নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

মারপিট করেই তারা ক্ষান্ত হয়নি। সন্ত্রাসীরা আলমারী ভেঙ্গে নগদ সাড়ে ছয় হাজার টাকা এবং দশভরি স্বর্ণ নিয়ে চলে গেছে বলে দাবী করেন। বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তার স্ত্রী, মেয়েদের মারপিট করে। কারন জানতে চাইলে মন্টু বলেন, মুলত জমি নিয়ে দীর্ঘদিন থেকে ঐ পরিবারের সাথে তাদেও দন্দ চলে আসছে। এ নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে। তিনি বলেন, রাজশাহী বোয়ালিয়া থানা, বর্তমান থানা মতিহার, মৌজা মির্জাপুর, জে.এল.নং ১৫০, প্রস্তাবিত খতিয়ান ৫৯১, আর.এস দাগ নং- ৪৪৪, পরিমান ২১শতক, রকম-ভিটা। এই জমিটি মারুফ ও মিঠুনের দাদা মৃত ইশাহাক, শওকত এর নিকট বিক্রি করেন। পরে তার পিতা নুর মোহাম্মদ মন্ডল ১৯৭৩ সালের ২৬জুন ক্রয় করে নিজ নামে নামজারী করে নেন। সেইসাথে খাজনা খারিজ করে নেন বলে জানান মন্টু। পিতার মৃত্যুর পরে অত্র সম্পত্তি চার ভাই ও ৩বোন বন্টন নামা করে ভাগবাটোয়ারা করে নেন। এরমধ্যে তার ভাই-বোনদের মধ্যে কেউ কেউ তাদের অংশ বিক্রি করে দেন। এর মধ্যে তিনিও এক বোনের অংশ ক্রয় করে নেন বলে জানান। সেইসাথে তারা নিজ নিজ নামে নামজারী করে খাজনাদিত পরিশোধ করে আসছেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, কিন্তু এই জমি মারুফ গংরা তাদের বলে দাবী করে আসছে। এর সুবাদে তারা প্রায়ই তাদের উপরে অত্যাচার ও প্রাণনাশের হুমকী দয়ে আসছে। শুধু তাই নয় বৃহস্পতিবার প্রায় দুই ঘন্টাব্যাপি তাদের উপরে তান্ডব চালিয়েছে বলে উল্লেখ করেন। তার মেয়ে, স্ত্রী ও তিনি নিজে বলেন, তারা সর্বদা নিরাপত্তাহীনতায় ভূগছেন। যে কোন সময়ে তাদের উপরে আবারও হামলা হতে পারে বলে শংকা প্রকাশ করেন। মতিহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মেয়েকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য মাললা করতে দেরী হচ্ছে। তবে মামলার সকল প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান মন্টু।

এ বিষয়ে মারুফের নিকট জানতে চাইলে তিনি ঘটনা সম্পর্কে তিনি জানেন না বলে জানান। আর বাড়ি ভাঙ্গচুর ও স্বর্ণ ও নগদ অর্থ নেয়ার প্রশ্নই আসেনা । তাদের সাথে কোন ঝামেলা মন্টুর নাই বলে উল্লেখ করেন তিনি। মন্টুই সবার সাথে ঝামেলা করে বেড়ায় বলে জানান তিনি। অন্য লোকের সাথে মন্টুর সমস্যা রয়েছে। সেই সমস্যা তাদের উপরে চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলে জানান মারুফ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin