বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ত্রিমুখি সংঘর্ষে ৩ জন নিহত, আহত ৫

  • প্রকাশ সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ২৬২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়ও এই ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।বুধবার সকাল সোয়া ১০ টার সময় বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫), বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।

আহতরা হচ্ছেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান(৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভটি চালক মামুন (৩৫)।

মোহনপুর থানার উপপরিদর্শক সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ভটভটি, অটোরিকশা ও সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়েছে পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল বলেন, এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin