বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

ডেঙ্গু প্রতিরোধে আনসার’র র‌্যালি ও লিফলেট বিতরণ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: এডিস মশা থেকে উৎপত্তি ডেঙ্গু এখন বাংলাদেশে অপতিরোধ্য হয়ে উঠেছে। প্রতিদিন শত শত আক্রান্ত হচ্ছে। সেইসাথে অনেকের প্রানহানী হচ্ছে। সারাদেশে গত বুধবারে ২৭১১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যুও হয়। বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। তাতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১১৩০ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৮১ জন ডেঙ্গু রোগী। বর্তমানে সারা দেশে ৯ হাজার ৩২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৮৬৯ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৪ হাজার ৩৫৬ জন। আর চলিত বছর বুধবার (২আগস্ট) পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে মোট ২৭৩ জনের।

এদিকে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে মশারি ব্যবহার, বাসাবাড়ি, ফ্ল্যাট, অফিস-আদালত, শিক্ষ প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, হাসপাতাল ও কমিউনিটি সেন্টারসহ সব চিকিৎসাকেন্দ্র, বাসস্ট্যান্ড, রেলস্টেশন প্রভৃতি জায়গার কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে লক্ষ্য রাখা, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন ও মশামুক্ত রাখা, নিজে সচেতন থাকার পাশাপাশি শহর, গ্রামগঞ্জ, পাড়া-মহল্লা ও হাট-বাজারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালানো ও
সব এলাকায় মশক নিধন অভিযান চালাতে হবে বলে প্রধানমন্ত্রী এই পাঁচটি নির্দেশনা প্রদান করেন। এই নির্দেশনা অনুযায়ী দলীয় ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানামূখি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালকের নির্দেশক্রমে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি উপলক্ষে র‌্যালি ও লিফলেট বিতরণ করেছেন জেলা আনসার ভিডিপি রাজশাহী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর সিএন্ডবির মোড় থেকে র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। এসময়ে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কমান্ড্যান্ট রাকিবুল ইসলাম, বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কর্মকর্তা ফরহাদুল আলম চৌধুরীসহ আনসার ভিডিপি রাজশাহী রেঞ্জ ও জেলা কার্যালয়ের সদস্যাবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin