বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে র‌্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • প্রকাশ সময় শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে র‌্যাব-৫ এর বিশেষ অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মন্জুর মোর্শেদ ওরফে রাজু উদ্দীন মন্জুর মোর্শেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে রাজপাড়া থানায় সোপর্দ করা হয়েছে। শনিবার ভোরে তাকে রাজপাড়া থানাধীন লক্ষীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে র‌্যাব-৫ এর সদর কোম্পানীর এ্যাডজুটেন্ট তৌফিক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার দল জানতে পারে বদলগাছী থানার একটি হত্যা মামলার আসামী মহানগরীর লক্ষীপুর এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আছেন। তিনি নওগাঁ জেলার বদলগাছী থানাধীন মৃত আছির মন্ডলের ছেলে। বদলগাছী থানার মামলা নং-০২, তারিখ-০৩/১০/১৯৮৭, এস/সি-১৯/১৯৮৮, জিআর-৫২/১৯৮৭, ধারা-৪৪৮/৩২৬/৩০৭/১১৪/৩০২ দঃবিঃ। দীর্ঘদিন ধরে তিনি রাজশাহীতে পলাতক অবস্থায় লুকিয়ে আছেন বলে র‌্যাবের গোয়েন্দা বিভাগ নিশ্চিত করেন।

সেই সংবাদের ভিত্তিতে তাকে লক্ষীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামী হত্যাকান্ডে জড়িত থাকা এবং আদালত কর্তৃক সাজা হওয়ার কথা স্বীকার করেন। পরে শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin