বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় লিফলেট ও মশারি বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিনিধি: পরিচ্ছন্ন মহানগরী রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হতদরিদ্র ১২৫ জনের মাঝে লিফলেট ও মশারি বিতরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০ টায় মহানগরীর কোর্ট স্টেশনে শহিদ ডাক্তার জামিল আক্তার রতন স্মৃতি সংসদ মিলনায়তনে আদিবাসীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে হত দরিদ্র আদিবাসী ও অন্যান্য জনগণের মধ্যে মশারি ও লিফলেট বিতরণ করা হয়। রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজার, এনএজিআর ( ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন), আমনুরা লুথারেন মিশন হাসপাতাল ও বরেন্দ্র অঞ্চল যুব ফোরামের উদ্যেগে এই সভা অনুষ্ঠিত হয়।

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সচেতনতা সভায় বরেন্দ্র যুব ফোরামের সাধারণ সম্পাদক সাবিত্রী হেমব্রমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরসিসি আমনুরার সভাপতি এবং এনএজিআর (ন্যাশনাল এজেন্সী ফর গ্রিন রিভ্যুলেশন) বেসরকারি উন্নয়নমুলক সংস্থার প্রোগ্রাম অফিসার প্রদীপ হেমব্রম। আরো উপস্থিত ছিলেন বারসিক’র কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি, সচ্ছলতা এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সালমান ফারসি, জুলিতা বেসরা ও জুলিতা টুডুসহ রোটারি ক্লাব অফ ঢাকা কারওয়ান বাজারের ও তাবিথা ফাউন্ডেশনের নার্সিং স্কলারশিপ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, মূলত এডিস মশা থেকে মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়। বাড়ীর আশেপাশে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা স্বচ্ছ পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। মশার বংশ বিস্তার রোধে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে এস সব স্থানে পানি জমতে দেয়া যাবেনা। বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার ও সপ্তাহে একদিন বসত বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে। এডিস মশার কামড় থেকে রক্ষা পেতে হলে দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করার আহ্বান জানান তারা।

তারা আরো বলেন, ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা হলো প্রচুর পরিমাণে তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করতে হবে। ঘুমানোর সময় পুরো শরীর আবৃত পোষাক পড়তে হবে। ডেঙ্গুতে আতঙ্কিত না হয়ে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা নেয়ার আহ্বান জানান বক্তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin