রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

এশিয়া কাপ ও বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব

  • প্রকাশ সময় শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ৫২১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: অবশেষে ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোনো চমক নয়, বরং সাকিব আল হাসানই অধিনায়ক হলেন। এখন থেকে তিন ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি। শুক্রবার দুপুরে নিজের বাসায় এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক হিসেবে ঘোষণা করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

গত বৃহস্পতিবার রাতে ওয়ানডে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তামিম ইকবাল। এক সপ্তাহ পর নিজেদের অধিনায়ক খুঁজে নিলো বিসিবি। এর আগে গত মঙ্গলবার বোর্ডের জরুরি সভায় অধিনায়ক নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় সভাপতি নাজমুল হাসান পাপনকে।

অধিনায়কত্বের দৌড়ে ছিলেন তিনজন। সাকিবের সঙ্গে আলোচনায় ছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। শেষ অবধি বোর্ড বেছে নিয়েছে সাকিবকেই। এর আগেও দলকে ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব।

সাকিবকে অধিনায়ক করা প্রসঙ্গে পাপন বলেন, ‘এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাকিবকে অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপ ও এশিয়া কাপের দল আজ শনিবার ঘোষণা করা হবে। আপাতত এশিয়া কাপের ১৭ জনের দল দেবেন নির্বাচকেরা। ’

২০১১ সালে বিশ্বকাপের সহ আয়োজক ছিল বাংলাদেশ, সাকিবের নেতৃত্বেই সেটি খেলেছিল বাংলাদেশ। ঐ বছরই জিম্বাবুয়ে সফরের পর নেতৃত্ব হারান তিনি। এরপর বাকি দুই ফরম্যাটে অধিনায়ক হলেও ওয়ানডেতে দায়িত্ব পাননি সাকিব। মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে অবশ্য ২০১৫ সালে দুটি ও ২০১৭ সালে একটি ওয়ানডে তিনি নেতৃত্ব দিয়েছেন। সবমিলিয়ে এখনও অবধি বাংলাদেশকে ৫০ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন সাকিব। এর মধ্যে ২৩টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে ২৬টি। একটি ম্যাচে কোনো ফলাফল হয়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin