নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দ্বীপ বাবু (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়। রোববার সকাল সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মিশন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্বীপ বাবু মহানগরীর বোয়ালিয়া থানার হেতমখাঁ হরিজনপল্লীর আমির লালের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ভাটাপাড়া এলাকার সামসুল আলম ও আশরাফুল ইসলাম বলেন, রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা কমিউটার ট্রেনের সাথে সকালে মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মিশন মোড় এলাকার রেল ক্রসিংএ একটি হাইস মাইক্রো বাস ধাক্কা খায়। এ সময় মাইক্রোবাসটি রেল ক্রসিং পার হয়ে সিটি বাইপাস সড়কে যাচ্ছিলো।
মাইক্রো বাসের সবাই কোনমতে প্রানে বেঁচে গেলেও ট্রেনের সামনে বসে থাকা ঐ যুবক ছিটকে পড়ে যায়। সেইসাথে ট্রেন তাকে টানতে টানতে রেল ক্রসিং থেকে প্রায় ত্রিশ গজ দুরে নিয়ে ফেলে। এতে ঐ যুবকের দেহ ক্ষতবিক্ষত হয়ে যায় বলে জানান তারা। তবে সবার ধারণা ঔ যুবক মানসিক ভারসাম্যহীন। তাৎক্ষণিক ঐ যুবদকের নাম কেউ বলতে না পারলেও পওে জিআরপি থানা মারফত ঐ যুবকের নাম ও ঠিকানা পাওয়া যায়। খবর পেয়ে রাজপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে দ্রুত যান এবং লাশের পরিচয় সনাক্ত করার চেষ্ঠা করেন। সেখানে শত শত জন উপস্থিত হয়।
রাজশাহীর গভার্নমেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার কর্মকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তারা নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে খবর পেয়ে নিহত যুবকের বাড়ির লোকজনও থানায় আসে। এ সময় তার নাম পরিচয়ও শনাক্ত করা হয়। নিহত যুবকের পরিবারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় বলে জানান তিনি।