বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএমডিএ চেয়ারম্যান হিসেবে বেগম আখতার জাহান’র মেয়াদ বাড়লো

  • প্রকাশ সময় রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৯১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেত্রী বেগম আখতার জাহান এর মেয়াদ আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে।রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে।রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ঐ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব ড. আশরাফুল আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ১৩ (২) অনুযায়ী অন্যান্য কোনো প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে পরবর্তী দুই বছরের জন্য তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হওয়ার কথা।বিএমডিএ সূত্রে জানা গেছে, ৬ জুলাই ২০২১ সালে দুই বছরের জন্য সংস্থাটির চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন বর্তমান চেয়ারম্যান বেগম আখতার জাহান। প্রথম দফা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পর ২০২৩ সালের ১৩ আগস্ট তার চুক্তির মেয়াদ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়।

এদিকে, পুনরায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম আখতার জাহান। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার কর্মী। তাঁর রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকন্যা সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা তাঁকে অনেক কিছু দিয়েছেন। দ্বিতীয়বারের মত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান করায় প্রধানমন্ত্রীর ও দলের অভিভাবকের প্রতি তিনি চিরকৃতজ্ঞ ও ঋণী বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin