নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে পুস্পস্তবক অর্পন ও জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়। মঙ্গলবার দুপুরে তিনি নগরীর বিভিন্ন স্থানে তিনি দুই হাজার প্যাকেট খাবার বিতিরণ করেন।
এসময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মীর ইকবাল, সহ-সভাপতি বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, উপদপ্তর সম্পাদক পঙ্কজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম রবি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিতুজ্জামান জুরাত, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শফিকুর রহমান রাজা, সদস্য সজন, শাহীন, মজিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জেডু সরকার ও ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপদ সরকার।