বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

নগরীর তালাইমারীতে সম্পত্তি দখল করে অফিস ভবন নির্মাণের অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ২৭৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাবেক থানা বোয়ালিয়া এবং হাল থানা মতিহার এলাকার তালাইমারীতে জোরপূর্বক বাড়ির সম্পত্তি দখল করে ভাই ভাই সমিতির অফিস ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। জমির মালিক নগরীর রাজারহাতা এলাকার বাসিন্দা মৃত গিয়াস উদ্দীন এর ছেলে শাহীন উদ্দীন বলেন, তিনি জেলা রাজশাহীর, হাল থানা-মতিহার, জে. এল. নং-১৪৪, এস.এ খতিয়ান ৮৩২, আর.এস খতিয়ান নং-১১/১, আর.এস দাগ নং-৭৫৬, রকম-বাড়ি, পরিমান .১৩৫০এর কাত .০৩৭২ এর সম্পত্তি তালাইমারী এলাকার মৃত নুরুল হুদা সরকারের ছেলে বাবুল সরকারের নিকট হতে ২০০৮ সালের ২৬ নভেম্বর ক্রয় করেন।

জমি ক্রয় করে তিনি যথারিতি নিজের নামে নাম জারী করে সমুদ্বয় খাজনাদি পরিশোধ করে আসছেন। কিন্তু হঠাৎ করে ভাই ভাই সমিতির সভাপতি আব্দুল মান্নান ও সাধারণ সম্পাদক সাঈদ মাস্টার এবং তালাইমারী মোড় এলাকার মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মিলন কোন নিয়মনীতি না মেনে এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের শর্ত না মেনে জোরপূর্বক তার সম্পত্তির পূর্বদিকে প্রায় ৮ফিট দখল করে ভাই ভাই সমিতির ভবন নির্মান শুরু করেছেন। এ নিয়ে বিজ্ঞ আদালতের মামলা নং- ১০০৩পি/ ২০২৩( বোয়ালিয়া)ম, ধারা-১৪৫ ফৌ:, কা: বি:, প্রসেস নং-২১৩৯ তারিখ-১০ আগস্ট ২০২৩ইং মুলে উক্ত সম্পত্তির ওপরে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা জারী করে এবং উভয় পক্ষকে সম্পত্তি না যাওয়ার নির্দেশ দেন। সেইসাথে এই নিষেধাজ্ঞা বাস্তাবায়নের জন্য মতিহার থানা অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন আদালত।

নির্দেশ মোতাবেক থানা কর্তৃপক্ষ ব্যবস্থা নিলেও মানছেনা জবরদখলকারীরা। এছাড়াও এই সম্পত্তি নিয়ে পুঠিয়া থানার সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। সম্পত্তির মালিক শাহিন তাঁর দখলকৃত সম্পত্তি উদ্ধার করে দেয়ার জন্য আইনশৃংখলাবাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

এ বিষয়ে জানতে ভাই ভাই সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদকে কল করলে তনি বলেন, শাহীন উদ্দীন এর সাথে সম্পত্তি নিয়ে তাদের কোন সমস্যা নাই। তারা তাদের সম্পত্তিতে অফিস ভবন নির্মাণ করছেন। শাহীন উদ্দীন যে সকল অভিযোগ করছেন তা সম্পূর্ন মিথ্যা ও হয়রানীমূলক বলে উল্লেখ করেন তিনি।

অপরদিকে নিষেধাজ্ঞার নোটিশকারক মতিহার থানার এএসআই শাহ নেওয়াজ বিপ্লবকে মুঠো ফোনে কল করলেও তিনি বলেন, তিনি নোটিশ যথাস্থানে দিয়েছেন। কিন্তু তারা বিষয়টি না মানলে তিনি কি করবেন। আবারও বাদী পক্ষকে কোর্টের দারস্থ্য হওয়ার পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin