রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

করোনা রোগির পাশে দাঁড়ালেন জেলা বিএনপি’র আহবায়ক চাঁদ

  • প্রকাশ সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ৪৭৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দেশে করোনা সংক্রমণ দেড় বছরের বেশী সময় হয়ে গেছে। এই করোনায় বহু লোক আক্রান্ত ও মারা গেছেন। এখনো আক্রান্ত ও মৃত্যুর মিছিল বেড়েই চলছে। করোনা থেকে জনগণকে রক্ষা করতে সরকার একের পর এক লকডাউন দিয়ে যাচ্ছে। এতে করে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পড়ছে। শুধু তাই নয় করোনায় আক্রান্ত ব্যক্তি ও পরিবারগুলো আরো বেশী অসহায় হয়ে পড়ছে।
ঐ সকল করোনা আক্রান্ত রোগিদের পাশে দাঁড়ালেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। তিনি গতকাল শনিবার চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের বালুদিয়াড় গ্রামের করোনা পজেটিভ আংগুরার পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ, খাদ্য সামগ্রী, ফল ও ঔষধ তুলে দেন।
এ সময়ে আবু সাইদ চাঁদ বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত এবং শত শত মানুষ মৃত্যুবরণ করছে। কোনভাবেই থামছেনা এটা। বিভিন্নভাবে জনগণকে করোনা প্রতিরোধে সচেতন করে তুলতে সরকারী ও বেসরকারীভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দল সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
তিনি বলেন, বিএনপিও শুরু থেকে অদ্যবধি করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং আর্থিক সহযোগিতা ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলায় করোনা আক্রান্ত ব্যক্তির মধ্যে আর্থিক ও অন্যান্য সহযোগিতা করা হচ্ছে। এই সহযোগিতার ধারাবাহিকতা বজায় থাকবে জলে জানান তিনি। সেইসাথে সকল মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান এবং মাস্ক পরার পরামর্শ দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ হাফিজুর রহমান, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সিনিয়র বিএনপি নেতা অধ্যাপক ইউনুস আলী তালুকদার, চারঘাট পৌরসভা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মমিনুল হক, শলুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মাষ্টার, চারঘাট উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক জায়েদুল ইসলাম কাজী, ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, যুবদল নেতা ইসমাইল হোসেন, জরিপ ও শরিফুলসহ অনান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin