বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে: লিটন

  • প্রকাশ সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ২৭২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র চলছে। তবে আমাদের ভয় পাবার কিছু নেই। আমরা উন্নয়ন করেছি, কোন অন্যায় করিনি। সামনে যেরকম দিনই আসুক না কেন, আমরা সবাই এক্যবদ্ধ হয়ে রাজপথে থেকেই নির্বাচন বাধাগ্রস্ত করার সকল ষড়যন্ত্র ও অন্যায়কে প্রতিহত করবো। আমরা মানুষের সাথে ছিলাম, আগামীতেও মানুষের সাথেই থাকবো।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শনিবার বিকেলে নগরীর নওদাপাড়া বাজারে শাহ মখদুম থানা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে বাঙালি জাতি অসীম সাহতিকতার সাথে প্রশিক্ষিত পাকিস্তানী বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে মহান স্বাধীনতা ছিনিয়ে এনেছে। আজকে দেশ স্বাধীন হয়েছিল বলেই আমরা অনেক কিছু করতে পারছি, বলতে পারছি, দেখতে পারছি, ভাবতে পারছি। দেশ স্বাধীন হয়েছিল বলেই আজকে আমরা নিজেদের অর্থে পদ্মাসেতু নির্মাণ করতে পেরেছি, পারমানবিক বিদুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট ঘুরছে।

তিনি আরো বলেন, পাকিস্তান ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, যাবার আগে বুদ্ধিজীবীদের হত্যা করে গেছে, পাকিস্তান সেই পাপে আজকে জ্বলেপুড়ে ছারখার হয়ে যাচ্ছে। যতদিন তারা আমাদের কাছে মাফ না চাইবে, আমরা যতদিন আমরা তাদের মাফ না করবো, ততদিন মহান আল্লাহ তাদের ক্ষমা করবেন না।

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে ছিল জিয়াউর রহমান, আরো নেপথ্যে ছিল খন্দকার মোস্তাক, আরো নেপথ্যে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র এদেশের স্বাধীনতা চায়নি, পাকিস্তানকে সহযোগিতা করেছিল। এসব ইতিহাস আমরা ভুলে যাইনি।

মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দৃশ্যমান উন্নয়ন করেছেন। এ বছর অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে বাংলাদেশ কোথায় যাবে সেটি ভাবতেই আমাদের আনন্দ লাগছে। এখানে যদি কোন ছেদ পড়ে, অন্য কেউ দেশের রাজনৈতিক পরিবেশ নষ্ট করে দেয়, তাহলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে, দেশ যতটা এগিয়েছে, তার চেয়ে বেশি পিছিয়ে নিয়ে যাওয়া হবে। এটি হতে দেওয়া যাবে না।

শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আকতারুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল। সভায় আরো বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, সদস্য বাদশা শেখ, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।

সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, সদস্য মোঃ শাহাবুদ্দিন, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত আলী শাহু, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin