শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

সন্ত্রাসীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন

  • প্রকাশ সময় বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের গ্রেফতকার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানিয়ে বুধবার বিকেলে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন করেছে এলাকাবাসী। রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া কামাল খাঁ মোড় এলাকায় বসবাসরত সারোয়ার আমিন স্বজনের ওপর অতর্কিত হামলা চালিয়ে মারাত্নক ভাবে জখম করে স্থানীয় কিছু সন্ত্রাসী। ঐ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে এই মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে সারোয়ার আমিন স্বজনের সহপাঠী, রক্ত বন্ধন সংগঠনের সদস্যবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত মঙ্গলবার বেলা আনুমানিক ১১ টায় নিজ বাসার সামনে সারোয়ার আমিন স্বজনকে দেশীও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। তিনি বর্তমানে মেডিকেলে চিকিৎসারত আছেন। হামলার ঘটনার বিষয়ে রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়। স্বজনের বড় ভাই ইমতিয়াজ জামিল দীপন বাদী হয়ে ৬ জনকে আসামি করে এই মামলা করেন।

মানববন্ধনে দীপন বলেন জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে শহিদুল ইসলাম শহিদ এর হুকুমে সন্ত্রাসীরা গত কয়েক দিন থেকে তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দিয়ে আসছিলো। হুমকির কারনে তারা গত শনিবার রাজপাড়া থানায় একটি জিডি করেছিলেন। জিডি করার পরও পুলিশ কোন উদ্যেগ নেয়নি বলে তিনি মানববন্ধনে অভিযোগ করেন। পুলিশ পদক্ষেফ নিলে তার ভাইকে আজ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো না। মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা এই সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত শহিদুল ইসলাম ,শহিদুল ইসলামের ছেলে আসিফ, নাসির, রবিন, ও হানিফকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

তবে বুধবার মধ্যেরাতে মামলার ৬ নং আসামী টনিকে রাজপাড়া থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরন করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সারোয়ার আমিন স্বজনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আরএমপি কমিশনার ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটনের সহযোগিতা কামনা করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin