নিজস্ব প্রতিবেদক: রাজশাহী কলেজ এইচ.এস.সি ১৯৯৪ ব্যাচের এলামনাই এসোসিয়েশন এর নয়া কমিটির পরিচিতি ও নীতি নির্ধারনী সভা শুক্রবার রাতে রাজশাহী রানীবাজাস্থ একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অত্র এসোসিয়েশনের সভাপতি শফিকুল আলম সমাপ্তর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুলতানা শিরিন রিপার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হাসিবুল আলম শাওন, ইবনুর ওয়াক্ত ইবসেন, সাহানা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, মাহমুদুল হক রোকন, কোষাধ্যক্ষ আক্তার জাহান দিবা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খান, দপ্তর সম্পাদক মানিকুজ্জামান মানিক, প্রচার সম্পাদক ইয়াসির আরাফাত তুষার, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডাক্তার আহমেদ মাসিহা জামিল অরুপ, সমাজসেবা সম্পাদক ড. হেমায়েতুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ফারহানা আনজুম মিমি ও ক্রীড়া সম্পাদক মাহমুদ জুবায়ের মিঠু।

এছাড়াও অত্র কমিটির সদস্য তৌহিদ উদ্দিন বিদ্যুৎ, জুলফিকার আলী আরজু, ডা. রাকিবুজ্জামান চৌধুরী সৈকত, আব্দুল হালিম বাবলা, মসিউর রহমান, সোহেল আহম্দে পল্পব, আবু বকর সিদ্দিক সাজ, রেজা শাহেদ আল হৃদয় রজত, জসিম উদ্দিন, প্রকৌশলী মোহাম্মদ ওয়ালিউল হাসান উজ-জ্জামান-শুভ্র, জাফর ইকবার, শবনম সুলতানা লিজা, রাজিয়া সুলতানা, আহসানুর রহম্না কচি, মাসুদুল আলম মিথুন ও ফেরদৌস আহম্মেদ টিটো।
সভায় আগামীর কার্যক্রম কিভাবে চলবে সে বিষয়ে আলোচনা হয়। সেইসাথে এই ফোরাম যাতে ভালভাবে চলতে পারে এবং আরো যারা বন্ধু এই এলামনাইয়ের বাহিরে আছে তাদের সাথে যোগযোগ করে সম্পৃক্ত করার লক্ষে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।