শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

ডাবের দোকানে ভোক্তা অধিকারের অভিযান ও জরিমানা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ডাব মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। এজন্য প্রায় মানুষ ডাবের পানি পান করে থাকে। ডাবের পানি প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্যও ডাবের পানি খুব উপকারী। এছাড়া ডাবের পানিতে রয়েছে ডাই-ইউরেটিক উপাদান যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্টই শুধু করে না পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে।

মাঝ জ্যৈষ্ঠে গরমে হাঁসফাঁস অবস্থা অনেকের। সারাদিনের ব্যস্ততায় পথ চলতে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায়। এতে শরীর নিস্তেজ হয়ে আসে। এমন পরিস্থিতিতে স্বস্তি এনে দিতে পারে ডাবের পানি। বাজারে তরল পানীয়গুলো জোর প্রচারণা চালিয়ে গেলেও স্বাস্থ্যগত দিক বিবেচনায় গরমে এখনো সবার প্রথম পছন্দ ডাবের পানিই। শুধু ডিহাইড্রেশন থেকে রক্ষা নয়, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা সহ ডাবের পানিতে আছে আরো অনেক গুণ। যেমন ত্বকের ইনফেকশন ও অন্যান্য সমস্যায় ডাবের পানির ব্যবহার বেশ প্রচলিত। ডাবের পানিতে আছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। এছাড়া ডাবের পানি ত্বকের অতিরিক্ত তেলকে দূর করতে ময়েশ্চারাইজার হিসেবেও কাজ করে।

শুধু তাই নয় ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করতে ডাবের পানি অনেক বেশি কার্যকরী। এতে আছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও ভিটামিন সি যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে। হাড়কে মজবুত রাখার জন্য দরকার ক্যালসিয়াম সহ আরো অনেক পুষ্টিগুণ। ডাবের পানিতে যে ক্যালসিয়াম আছে তা হাড়ের জন্য একটি অতি প্রয়োজনীয় উপাদান। এবং আছে ম্যাগনেসিয়াম, যা হাড়কে ভালো রাখতে সাহায্য করে। যাদের অ্যাকনের সমস্যা রয়েছে, তারা ডাবের পানি তুলায় ভিজিয়ে ত্বকের উপর লাগাতে পারেন। তৈলাক্ত বা শুষ্ক যে কোনো ত্বকেই ব্যবহার করতে পারেন এই পানি। ডাবের পানি খেলে মুখের ত্বক আদ্র হয়। পাশপাশি বেশ তরতাজাও দেখায়। তাছাড়া ডাবের শাঁসে যে ক্যালরি রয়েছে তা কর্মক্ষমতা বাড়ায় এবং চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না।

অতিরিক্ত গরমের ফলে শরীরে ঘামের সঙ্গে প্রয়োজনীয় পানি বেরিয়ে যায়। আবার কখনও গরমে বমির ফলেও শরীর পানিশূন্য হয়ে পড়ে। ফলে ডিহাইড্রেশনের মতো সমস্যা দেখা দেয়। ডাবে আছে কার্বোহাইড্রেড যা শক্তি বাড়ায়। এবং শরীরে পানি শূন্যতা পূরণ করে। ডাবের পানিতে যে প্রাকৃতিক শর্করা ও মিনারেল রয়েছে তা শরীরকে শীতল ও আর্দ্র রাখে। এজন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যোদ্ধাদের স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি দেওয়া হতো। এর ম্যাগনেশিয়াম, পটাশিয়াম ও ফাইবার কর্মশক্তি বাড়াতে সাহায্য করে।

এছাড়াও ডাবের পানি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং ক্ষুধার প্রবণতা কমে আসে। ফলে কম খাওয়া হয়। এতে ওজন নিয়ন্ত্রণে থাকে। ডাবের পানিতে কোনো চর্বি নেই, বরং এটি শরীরের অতিরিক্ত চিনি শোষণ করে। ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডাবের পানি শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয়। ফলে গরমের সময়ও শরীর সুস্থ ও সতেজ থাকে। ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পাচনতন্ত্রকে সুস্থ রাখে। হজমশক্তি অনেক বাড়িয়ে তোলে। এছাড়া নিয়মিত ডাবের পানি পান করলে অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া যায়। ডাবের পানি প্রচুর পরিমাণ ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্যের হাত থেকে রেহাই পাওয়া যায়। যারা নিয়মিত শরীরচর্চা করেন তাদের জন্যও ডাবের পানি খুব উপকারী। এছাড়া ডাবের পানিতে রয়েছে ডাই-ইউরেটিক উপাদান যা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য দায়ী ব্যাকটেরিয়াকে নষ্টই শুধু করে না পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ শক্তি গড়ে তোলে বলে জানা যায়।

অথচ রাজশাহীতে ডেঙ্গুর অজুহাত দিয়ে মানবদেহের এত উপকারী পানীয় ডাবের দাম বাড়িয়ে দিয়েছে অসাধূ ব্যবসায়ীরা। তারা ডাব প্রতি প্রায় ১০০-১২০টাকা কওে লাভ করছে। এতে সাধারণ জনগণ ও রোগীরা রপড়েছেন মহা বিপদে। এই সমস্যা নিরসনে এবং ডাবের মল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার বেলা ১২ টায় রাজশাহীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকান গুলোতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম।

এ সময় মোট চারটি দোকানে ডাবের দাম বেশি রাখা ও দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। ডাবের বাজারে অসাধু খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin