নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৩নং পাকড়ী ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিকী সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়। এবারে অত্র ইউনিয়নকে দুইভাগে ভাগ করা হয়েছে। প্রথম ইউনিট হচ্ছে অত্র ইউনিয়নের ১,৩,৪,৫ ও ৬নং ওয়ার্ড নিয়ে। অন্যটি ২,৭,৮ ও ৯নং ওয়ার্ড নিয়ে। প্রথম ইউনিটে সম্মেলনের মাধ্যমে এবং সর্বসম্মতিক্রমে পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন মাস্টারকে সভাপতি ও গোলাম রব্বানীকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
এছাড়ও প্রথম ইউনিটের অন্যান্য পদে যারা নির্বাচিন হয়েছেন তারা হলেন, সিনিয়র সহ-সভাপতি হুমায়ন কবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও অভয়পদ মাহাতো, সাংগঠনিক সম্পাদক মার্টিন মার্ডি ও কার্যকারী সদস্য জয়নাল আবেদিন। অন্যদিকে ইউনিট দুই এ সভাপতির নাম বিশেষ কারনবশত: ঘোষনা না করলেও সাধারণ সম্পদক হিসেবে আতাউর রহমানের নাম ঘোষনা করা হয়। আজ মঙ্গলবার সভাপতির নাম ঘোষনা হতে পারে বলে নেতৃবৃন্দ জানান। এদিকে একই সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষনা করা হয়। সভাপতি হলেন আম্বিয়া খাতুন আর সাধারণ সম্পাদক হলেন সিরাপিনা হাঁসদা।
পাকড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য আলহাজ¦ ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ অয়েজ উদ্দীন বিশ^াস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ, আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল মজিদ মাস্টার ও গোদাগাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন পাকড়ী ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, আওয়ামী লীগ গোদাগাড়ী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও গোদাগাড়ী উপজেলা পারগানা বাবুলাল মুর্মু, সদস্য আসাদুল হক বিশ^াস, কৃষকলীগ গোদাগাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিরেন খালকো, যুবলীগ গোদাগাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিশ^াসসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ সমর্থকগণ।