শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নানা আয়োজনে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশ সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরীর ঐতিহাসিক ভূবনমোহন পার্ক হতে মহানগর মহিলা দলের নেতৃবৃন্দ প্রথমে শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা নিয়ে তাঁরা সোনাদিঘী মোড় দিয়ে সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে বাটার মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। এরপর মহিলা দল রাজশাহী জেলা শাখার আয়োজনে একই স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তারাও র‌্যালি নিয়ে রাজশাহী মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ করেন। র‌্যালিতে তারা এই সরকারের পতনের জন্য নানা ধরনের স্লোগান দিতে থাকেন। সেইসাথে তারা বেগম জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবী করেন।

উভয়ের শোভাযাত্রা শেষে তাঁরা বিএনপি দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল রাজশাহী জেলা শাখার সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী। মহিলা দল রাজশাহী মহানগরের সভাপতি এডভোকেট রওশন আরা পপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সকিনা খাতুনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহিলা দল রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, সাংগঠনিক সম্পাদক রত্না, মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক জরিনা ও ফেরদৌসী খাতুন, মহিলা দল মহানগরের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সিফাত আরাসহ জেলা ও মহানগর মহিলা দলের অন্যান্য সদস্য এবং সমর্থকগণ। এছাড়াও র‌্যালিতে উপস্থিত থেকে একাত্বতা প্রকাশ করেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও জাকিরুল ইসনলাম বিকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin