নিজস্ব প্রতিবেদক: শ্রমিক ঐক্য পরিষদ রাজশাহী জেলা ও মহানগরের আয়োজেন মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধিকার হরণের অত্যাবশক পরিষেবা বিল প্রত্যাহার, জাতীয় ন্যূনতম মজুরী ২০হাজার টাকা ঘোষনা, রাজশাহীর বন্ধ পাটকল-বস্ত্রকল চালু ও রেশম কারখানা এবং চিনিকল পূর্নরুপে চালুর দাবীসহ স্কপের ৯দফা বাস্তবায়নের দাবীতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মহানগরের গণক পাড়ায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সভাপতি আলহাজ¦ ওয়ালী খান। সমাজতান্ত্রিক শ্রমকি ফ্রন্ট রাজশাহী শাখার দপ্তর সম্পাদক সামসুল আবেদীন ডন এর সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ন্যাপ রাজশাহী জেলার সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম, জাতীয় শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আলফাজ হোসেন ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রেজা জেনু। এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।