বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা কৃষক লীগের কার্যনির্বাহী কমিটির সভা

  • প্রকাশ সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষক লীগ রাজশাহী জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। শনিবার বিকেলে লক্ষীপুরস্থ কৃষক লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা কৃষক লীগের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এন্তাজ আলী, আবুল হেসেন, আব্দুল কুদ্দুস খান, আব্দুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুখু, আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোস্তফা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাজী আবুল হান্নান তংকু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক রিপন, সেচ ও বিদ্যুৎ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, ভূমি বিষয়ক সম্পাদক আবুল হাসনাত কচি ও মহিলা বিষয়ক সম্পাদক মারুফা খাতুন।

আরো উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির আব্দুর রাজ্জাক, মহসিন আলী, আব্দুর রাজ্জাক সরকার বাবু, তহিদুল ইসলাম, আখতার রহমান, আফসার আলীসহ কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ। আলোচনা সভায় আগামী ৩০ সেপ্টেম্বর গোদাগাড়ী উপজেলায় কৃষক সমাবেশ, মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতার কারণে তাহেরপুর পৌরসভা, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার কমিটি বিলুপ্ত ও জেলা কমিটিতে শূন্য পদে কো-অপশন বিষয়ে সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin