নিজস্ব প্রতিবেদক: নবগঠিত রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা শনিবার রাতে অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহম্মেদ শামীম সরকারের সভাপতিত্বে এবং সদস্য সচিব আল আমিন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর বুলেট, যুগ্ম আহ্বায়ক রিফাত হোসেন অন্তর, মাহমুদুল হাসান রুবেল, সোহেল রহমান, হাফিজুর রহমান, বেদার উদ্দিন বিদ্যুৎ, হুমায়ুন কবির, নাজমুল হোসেন, ফয়সাল আহমেদ, উজ্জল রহমান, নূর আল আসাদ, মোতালেব হোসেন, শাহিনুল ইসলাম বকুল ও শাহীনুর রহমান, সদস্য আসলাম হোসেন, পারভেজ আহমেদ পলাশ ও হাসেম আলী।
সভায় আগামীতে একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন ও সরকার পতনের একদফা আন্দোলনে সক্রিয় অংশগ্রহন বিষয়ে আলোচনা করা হয়। সেইসাথে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান, বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ জানানো হয়।