বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

বিএনপি নেতা চাঁদ’র আইনজীবীদের বর্তমান আদালতের প্রতি অনাস্থা প্রদান

  • প্রকাশ সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আল্লাম এর আদালতে বিচারাধীন মামলায় আবু সাঈদ চাঁদ এর পক্ষের আইনজীবীগণ লিখিত ভাবে অনাস্থা জ্ঞাপন করেছেন। সোমবার তাঁরা এই অনাস্থা জ্ঞাপন করেন। তাঁরা উল্লেখ করেন অত্র আদালতে মামলা নং-সি.আর-২৬২/২০০৭(চারঘাট)মামলাটি বিচারাধীন রয়েছে। কিন্তু অত্র আদালতে গত ১৩-০৭-২০২৩ ইং তারিখে বাদী মাসুদ রানা আদালতে উপস্থিত হয়ে লিখিত দরখাস্ত সহকারে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন।

বিজ্ঞ আদালত অত্র তারিখে বাদীর জবানবন্দী গ্রহন করেন। কিন্তু অদ্যবধি মামলাটি প্রত্যাহারের আদেশ তিনি প্রদান করেননি। পরবর্তীতে গত ২৫-০৭-২০২৩, ১৮-০৮-২০২৩, ২১-০৮-২০২৩, ২৭-০৮-২০২৩, ৩১-০৮-২০২৩, ০৭-০৯-২০২৩ ও ১১-০৯-২০২৩ ইং তারিখে এই মামলার বাদী বা কোন সাক্ষীই বিজ্ঞ আদালতে হাজিরা প্রদান করেননি। এই সমস্ত কারন উল্লেখ করে মামলাটি বাদী এবং সাক্ষীগনের অনুপোস্থিতির কারনে খারিজের জন্য আবু সাঈদ চাঁদ এর পক্ষে নিযুক্ত আইনজীবীগণ আবেদন করেন।

আইনজীবীগণ আরো উল্লেখ করেন অত্র মামলার ধারাগুলো আপোষযোগ্য ও প্রত্যাহার যোগ্য। এর পরেও বিজ্ঞ বিচারক মারুফ আল্লাম মামলাটি প্রত্যাহারের আবেদন না মঞ্জুর করায় আইনজীবীগণ বিজ্ঞ বিচারকের প্রতি অনাস্থা জ্ঞাপন করেছেন। ন্যায় বিচার পাওয়ার জন্য অত্র মামলাটি অন্য বিচারিক আদালতে প্রেরনের জন্য লিখিতভাবে দরখাস্ত প্রদান করেছেন বলে জানান চাঁদ এর আইনজীবীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin