রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

আরএমপি কমিশনারের মানবিক উদ্যোগ, রাজশাহীতে ১৫,০০০ টাকায় অক্সিজেন সিলিন্ডার বিক্রিতে স্পেক্ট্রার স্বাক্ষর

  • প্রকাশ সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজ ১১ জুলাই ২০২১ বেলা ২.৩০ টায় আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর একান্ত উদ্যোগে আরএমপি সদরদপ্তরে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড রাজশাহী এবং রাজশাহীবাসীর মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে বলা হয়েছে, বৈশ্বিক এই মহামারিতে করোনাকালীন সময়ে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড রাজশাহী মেডিকেল অক্সিজেন ১.৩৬ কিউবিক মিটার অক্সিজেন সিলিন্ডার ও ফ্লো মিটার সেটসহ সর্বমোট ১৫,০০০ টাকায় বিক্রি করবে। তবে পূর্বে অক্সিজেন সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি হতো। পুলিশ কমিশনারের আহ্বানে সাড়া দিয়ে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড এই চুক্তিতে সম্মত হয়।

এই মানবিক চুক্তির ফলে রাজশাহী মহানগরবাসী সহ রাজশাহী বিভাগের জনসাধারণ এর সুফল ভোগ করবেন।

ইতোপূর্বে পুলিশ কমিশনার “পুলিশ কোভিড অক্সিজেন ব্যাংক গঠন করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের জরুরী প্রয়োজনে বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সেবা দিয়ে আসছে এবং বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।

চুক্তিতে স্পেক্ট্রা অক্সিজেন লিমিটেড রাজশাহী’র পক্ষে ডিপো ইনচার্জ মীর আক্তারুল ইসলাম এবং রাজশাহীবাসীর পক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার স্বাক্ষর করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin