বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪০তম সভা

  • প্রকাশ সময় সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের ৪০তম সভা সোমবার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ৩টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও একাডেমির নির্বাহী পরিষদের সভাপতি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের উপ-সচিব আয়েশা সিদ্দিকা।

আলোচনা সভার শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির উপপরিচালক কল্যাণ চৌধুরী সভায় বিগত সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন, বিগত সভার সিদ্ধান্ত সমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। সেইসাথে আগামী নভেম্বর পর্যন্ত বাস্তবায়নাধীন কর্মকাণ্ড উল্লেখ ও ব্যয় অনুমোদন করা হয়। এছাড়াও কমকর্তা-কর্মচারীদের পদোন্নতি বিষয়ে আলোচনা হয়। কার্যক্রম পরিকল্পনা প্যাসিফিকভাবে উল্লেখ করার জন্য নির্দেশনা দেন সবার সভাপতি ও বিভাগীয় কমিশনার।

এ সময়ে তিনি বলেন, প্রতিটি কার্যক্রম কোথায়, তখন হবে সে বিষঢে স্পস্ট উল্লেখ থাকতে হবে। সেইসাথে নানা ধরনের ফান্ড নিয়ে আলোচনা করেন। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠির যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে বাস্তব ও কর্মমুখি শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা দেন। সেইসাথে ক্ষুদ্র নৃগোষ্ঠির শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে সহায়তা করার জন্য উপবৃত্তি প্রদানের পরামর্শ দেন তিনি।

এছাড়াও সভায় উপস্থিত কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং একাডেমির উন্নয়নের জন্য জন্য পরামর্শ দেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য মনোয়ারা পারভীন, সুবোধ চন্দ্র মাহাতো, সুসেন কুমার শ্যামদুয়ার, শেলী প্রিসিল্লা বিশ্বাস ও গবেষণা সহকারী মোহাম্মদ শাজাহান। শেষে মাদল নামে একটি প্রকাশনার উন্মোচন করেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin