বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান

বঙ্গবন্ধু সৈনিক লীগ’র বিভাগীয় সাংগঠনিক টিম গঠন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। টিম সমন্বয়ক হিসেবে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট এফ.এম জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক নুরে আলম খান পাপ্পু। এই টিমের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি লে, কর্ণেল (অব:) রমজান আলী সরকার, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার ও মজিবুর রহমান, যুব ও ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ- যুব ও ক্রীড়া সম্পাদক মীর রাশেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান উইন, সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতিক, শেখ শফিউল আলম মানিক, জালাল উদ্দিন, মোজাম্মেল হোসেন ও রেজাউল করিম স্বপন।

এই কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হারুন-উর- রশীদ সিআইপি ও সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তুর্য।

নুরে আলম খান পাপ্পু তাঁকে সাংগঠনিক পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হারুন-উর- রশীদকে ধন্যবাদ জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin