নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ সেপ্টেম্বর রোববার কেন্দ্র ঘোষিত রাজশাহী বিভাগীয় রোড মার্চ অনুষ্ঠিত হবে। এই রোড মার্চ সফল করতে শুক্রবার বিকেলে রাজশাহী মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা।
উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, জয়নাল আবেদিন শিবলী ও বজলুল হক মন্টু, জেলা বিএনপি’র সদস্য অধ্যাপক আব্দুস সামাদ, গোলাম মোস্তফা মামুন, রোকনুজ্জামান আলম ও রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী। সভায় রোড মার্চ সফল করতে প্রযোজনীয় ব্যবস্থা করার লক্ষে আলোচনা হয়। সেইসাথে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।
সভার সভাপতি বলেন, এই রোড মার্চ সরকার পতনের রোড মার্চ। বিভাগের প্রতিটি জেলা থেকে হাজার হাজার রাজশাহীতে আসবে নেতাকর্মীরা। তাদের সমস্যাগুলো দেখতে হবে। আর যে স্থানেই জমায়েতের স্থান হোক সময়মত সবাইকে জানানো হবে। রোর্ড মার্চ সমাবেশস্থলে যাওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।