বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

তারুণ্যের বিভাগীয় রোড মার্চে ব্যারিস্টার মিলনের বিশাল মিছিল

  • প্রকাশ সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোববার ছিলো ভোটাধিকার প্রতিষ্ঠার এক দফা দাবীতে তারুণ্যের রোড মার্চ অনুষ্ঠিত হয়। এই রোড মার্চ বগুড়া থেকে শুরু হয়ে বিভিন্ন স্থানে পথসভা করে রাজশাহীতে এসে শেষ হয়। বাংলাদেশ জাতীয়বাদী যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে এই রোড মার্চ অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরের পাঠান পাড়াস্থ বড় ঈদগাহ এর সামনে রাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে রাজশাহী জেলা ও মহানগর এবং চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে এসে উপস্থিত হন। এরই ধারাবাহিকতায় রাজশাহীর তানোর-গোদাগাড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন শত শথ নেতাকর্মী নিয়ে বিশাল শোভাযাত্রা সহকারে সমাবেশ স্থলে উপস্থিত হন।

এসময়ে নেতাকর্মীরা সরকার পতনের জন্য নানা ধরনের স্লোগান দেন। মিছিল থেকে মিলন বলেন, বিএনপি সরকার পতনের এক দফা আন্দোলন করছে। এই আন্দোলনের অংশ হিসেবে তারুণ্যের রোড মার্চ অনুষ্ঠিত হচ্ছে। এই রোড মার্চের মধ্যে দিয়েই সরকার পতন করা হবে। এই ফ্যাসিস্ট সরকারের যতক্ষণ পতন না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা ঘরে ফিরবে না। তিনি আরো বলেন, এই সরকার বিএনপি’র আন্দোলন দেখে ভীত হয়ে সারাদেশব্যাপি বিএনপি ও অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের আটক, মিথ্যা মামরল প্রদান করছে। সেইসাথে ফরমায়েশি সাজা দিয়ে কারাগারে প্রেরণ করছে।

তিনি আরো বলেন, এই সরকার তারুণ্যের রোড মার্চ দেখে ভয় পেয়েছে। রোড মার্চে আগত অনেক নেতা কর্মীদের রাস্তায় মারপিট ও যানবাহন পুড়িয়ে দিয়েছে। এভাবে সরকার পতনের আন্দোলন রোধ করা যাবেনা। সকল বাধা অতিক্রম করে এই বিনা ভোটের সরকারকে বিতারিত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। আর এই আন্দোলনে সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান মিলন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin