বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী শহর খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’র নির্বাচিত সদস্যদের শপথ গ্রহন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৮৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী শহর ক্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ১৬তম ব্যবস্থাপনা কমিটির নির্বাচন গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নির্বাচিত সদস্যদের বৃহস্পতিবার বিকেলে শপথ গ্রহন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান হয়। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোজ বিশ^াস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও নির্বাচন কমিটির সদস্য ডেভিড হেম্ব্রম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শহর ক্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ও রাজশাহী জজ কোর্টের আইনজীবী নরেন্দ্রনাধ টুডু, রাজশাহী ধর্ম প্রদেশের চ্যান্সেলর ফাদার প্রেমু রোজারিও ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কালচারাল একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু। সার্বজনীন প্রার্থনা ও উদ্বোধনী নাচের মধ্যে দিয়ে অনষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই ক্রেডিট ইউনিয়ন ১৯৯০ দশকে শুরু হয়। সে সময়ে অনেক চড়াই উথরাই পার করে এই ক্রেডিট ইউনিয়ন আজ এতদুর এগিয়েছে। কাজ করতে গেলে বাধা আসবে, ভূল হবে এটাই স্বাভাবিক। কিন্তু এটাকে পুঁজি করে বিশৃংখলা না করে সবাইকে নিয়ে সমাধান করাটা উত্তম। তিনি আরো বলেন, রাজশাহীতে খ্রীষ্টান জনগণের একটি বিশাল সুনাম ছিলো। কিন্তু সেগুলো কেন যেন কমে যাাচ্ছে। খ্রীষ্টান সমাজ যে চার্চভূক্তই হোকনা কেন, সবাইকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, বর্তমান কমিটি একটি চৌকস কমিটি হয়েছে। ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন। যারা বিজয়ী হয়েছেন তাঁরা আগামী তিন বছল সেবা প্রদান করবেন। এই সেবা প্রদান তাঁরা সম্পূর্নভাবে অলাভজনক ভাবে করবেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, বতর্মানে এই ক্রেডিট ইউনিয়নের সদস্য সংখ্যা যা আছে, তা উত্তম নয়। আরো সদস্য সংখ্যা বৃদ্ধি করার পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষে প্রধান অতিথি উপস্থিত নির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বৈদ্যনাথ হাঁসদা, সাধারণ সম্পাদক সুবাস মারান্ডী, ভাইস চেয়ারম্যান জন সুবোধ টুডু, ট্রেজারার বাপ্পি বাস্কে, ডিরেক্টর পলাশ বিশ^াস, জন রাজু মারান্ডী, বাবুলাল মারান্ডী, রেজিনা বিশ^াস, কেরিনা মার্ডী, সবিতা টুডু, স্বপন হেম্ব্রম ও রজনী হাঁসদা।

উল্লেখ্য চলতি মাসের ২২তারিখ এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট দুইটি প্যানেল প্রতিদন্দিতা করে। সকাল ৮টা হতে ভোট শুরু হয়ে বিরোতিহীনভাবে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৬৪৫ জন ভোটারের এর মধ্যে প্রায় সাড়ে নয়শত জন ভোটার ভোট প্রদান করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin