শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক বিদায় সংবর্ধনা ও বরণ

  • প্রকাশ সময় শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ৩০৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের পক্ষ থেকে রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক জুড গমেজ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা ও নবাগত জেলা ব্যবস্থাপক মহরুল আলম এর যোগদান উপলক্ষে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ অক্টোবর কালব রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক হিসেবে মহরুল আলম যোগদান করেন এবং ৩০ সেপ্টেম্বর জুড গমেজ নতুন কর্মস্থল সিরাজগঞ্জ জেলার জেলা ব্যবস্থাপক হিসেবে যোগদান করেন। শনিবার দুপুরে রাজশাহী জেলা কালব সদস্য সেবা কেন্দ্রে অত্র পরিষদের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব ব্যবস্থাপনা পরিষদের খ-অঞ্চলের ডিরেক্টর ও পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন।

রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের সভাপতি ও দুর্গাপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ এর সভাপতিত্বে ও রাজশাহীর মহানগর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মাওলা’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী-চাঁপাই নবাবগঞ্জ ক্লাস্টার পরিষদের সেক্রেটারি ও আন্ধারকোঠা আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সেক্রেটারি আশিষ বিশ্বাস, গোদাগাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আওয়াল, মহিষবাথান মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বিরাজ আহমেদ, চাঁপাই নবাবগঞ্জ সদর শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান করদরত-ই-খুদা।

আরো উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আকবর হোসেন, রাঙ্গামাটিয়া আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান শ্যামল টুডু, মহিপাড়া আদিবাসী খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মেকাইল সরেন, স্বনির্ভর মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান মনিকা এক্কা, একতা মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান জেসমিন আরা, মন্ডুমালা আদিবাসী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান পেট্রিক মারান্ডি, রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আন্দ্রিয়াস টুডু, মহানগর শাখা ব্যবস্থাপক শুভ রায় চৌধুরী ও শাখা সহকারী প্রোগ্রাম অফিসার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin