বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ২৯৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রুখো আমেরিকা, রুখো বিএনপি- জামাত এই স্লোগানকে সামনে রেখে রোববার বিকাল ৪টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ সাহেব বাজার জিরো পয়েন্টে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ের সামনে এসে সমাবেশে করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু ও সিরাজুর রহমান খান, যুব মৈত্রী মহানগর সভাপতি মতিউর রহমান মতি, মহানগর সদস্য সীতানাথ বনিক ও আলমগীর হোসেন আলম।

সমাবেশে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রী মহানগর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ, বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি, সাধারণ সম্পাদক বিজয় সরকার, নারী মুক্তির সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, মহানগর কমিটির সদস্য মাসুম আক্তার অনিক ও আব্দুল খালেক বকুল।

সভায় বক্তাগণ বলেন, বিএনপি জামাত তাদের বিদেশি প্রভু আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চায়। তারা বলেন, রাজশাহীতে বিএনপি- জামাতের রাজনীতি কেউ বিশ্বাস করে না। কারণ তারা ২০০১ সালে এই অঞ্চলে বাংলা ভাইয়ের সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষকে হত্যা করেছে। রাজশাহীতে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ওয়ার্কার্স পার্টিকে মোকাবেলা করতে হবে বলে উল্লেখ করে রাজশাহীর উন্নয়নের গতিশীলতা বজায় রাখার জন্য জননেতা ফজলে হোসেন বাদশা কে আবারও নির্বাচিত করতে হবে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin