বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

১ম সাভাতে ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রাজশাহী শিক্ষা বোর্ড রানার-আপ

  • প্রকাশ সময় বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২৮১ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: ১ম সাভাতে ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ-২০২৩ এ রাজশাহী শিক্ষা বোর্ড রানার-আপ হওয়ার গৌরব অর্জন করেন। এই চ্যাম্পিয়নশিপে শিক্ষা বোর্ডের পক্ষে তিনটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও পাঁচটি তাম্র পদক নিয়ে এই রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। টিম রাজশাহীতে পৌঁছালে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম খেলোয়ারদেরকে মেডেল পরিয়ে দিয়ে সংবর্ধিত করেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব হুমায়ুন কবীর জুয়েল, ডিডি বাদশা হোসেন, উপ পরীক্ষা নিয়ন্ত্রক মঞ্জুর রহমান খান, কলেজ উপ- পরিদর্শক লিটন সরকার, কর্মচারী ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবীর লালু ও ক্রীড়া অফিসার ওয়ালিদ হোসেন।

টিমে কোচের দায়িত্ব পালন করেন শেখ মাহমুদুন নবী তুষার। ম্যানেজারের দায়িত্ব পালন করেন তন্ময় ঘোষ সুজন এবং রেফারির দায়িত্ব পালন করেন শাহিনুরুল ইসলাম শাহিন। টিমের ক্রীড়া অফিসার ও কোচ সহ সকল খেলোয়াড়বৃন্দ চেয়ারম্যানের হাতে রানার-আপ ট্রফি তুলে দেন। চেয়ারম্যান রানার-আপ ট্রফি সংরক্ষণের জন্য ক্রীড়া অফিসারের হাতে ট্রফি তুলে দেন। সেইসাথে চেয়ারম্যান ক্রীড়া অফিসার বোর্ডের কোচ নিয়োগের জন্য মৌখিক আদেশ দেন এবং সকল খেলোয়াড় কোচ ম্যানেজার ও রেফারি সহ সকলের দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও তিনি তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করে খেলোয়ারদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন তিনি। বোর্ডের সচিব সকল খেলোয়াড়দের ভালো খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য পরামর্শ দেন। সেই সাথে ক্রীড়া অফিসার ম্যানেজারসহ সকল খেলোয়ারদের দীর্ঘায়ু কামনা করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin