শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি চন্দ্রিমা থানার মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির উদ্যোগে অত্র সোসাইটি ভূক্ত স্কুল সমুহের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ লক্ষে নেতৃবৃন্দ সোসাইটির অন্তর্ভূক্ত থানা কমিটির সাথে মতবিনিময় সভা করা শুরু করেছেন। শনিবার চন্দ্রিমা থানা কমিটির আয়োজনে এবং সাইদুর রহমান স্কুল এন্ড কলেজের উদ্যোগে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির বিভাগীয় সভাপতি গোলাম সারওয়ার স্বপন। সভায় সভাপতিত্ব করেন চন্দ্রিমা থানা সভাপতি সাইদুর রহমান সাইদ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটি রাজশাহী মহানগরীর সহ-সভাপতি আলমগীর হোসেন, সচিব ফারুক হোসেন, অর্থ সচিব আলমগীর হোসেন, চন্দ্রিমা থানা সচিব ইয়াসমিন আরা ও বাংলাদেশ ন্যাশনাল স্কুল এন্ড কলেজের পরিচালক মাহফুজুর রহমান। এছাড়াও চন্দ্রিমা থানার অন্তর্গত বিভিন্ন স্কুলের পরিচালকগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই সোসাইটি গড়ে তুলতে তিনি বহু লাঞ্ছনা সহ্য করতে হয়েছে। ষড়যন্ত্রকারীরা ননাভাবে এটাকে ভাঙ্গার চেষ্টা করেছে। কয়েকজন বের হয়ে গেলেও এই সোসাইটি এখন পূর্বেও তুলনায় আরো অনেক ভালভাবে চলছে। আসছে বৃত্তি পরীক্ষার জন্য শিক্ষার্থী, কেন্দ্র ও কেন্দ্র সচিব নির্ধারণ করে বৃত্তি পরীক্ষা ভালভাবে নেয়ার জন্য তিনি অত্র কমিটির সদস্যদের পরামর্শ দেন তিনি। নর্থ বেঙ্গল কিন্ডার গার্টেন এন্ড প্রিক্যাডেট স্কুল সোসাইটির সুনাম অক্ষুন্ন রাখতে সবাইকে সততার সাথে বৃত্তি পরীক্ষা নেয়ার অনুরোধ করেন প্রধান অতিথি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin