মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
২০২৭ সালের শুরুতেই পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ মন্ত্রী ভূমি মন্ত্রী মিনুর আশু রোগমুক্তি কামনায় ১৮ নং ওয়ার্ডে আলোচনা ও দোয়া মাহফিল ভূমিমন্ত্রী মিনুর রোগমুক্তি কামনায় ধর্মসভা মন্দিরে বিশেষ প্রার্থনা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত তেতাল্লিশ পরিবারের মধ্যে এক কোটি ঊনআশি লাখ টাকার চেক বিতরণ এমপির বিরুদ্ধে আ.লীগকে পুনর্বাসন ও হয়রানীর প্রতিবাদে বিএনপির নেতাকর্মীদেরই সংবাদ সম্মেলন জনগণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হতে হবে: এমপি মিলন ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এমপি মিলন বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের আঞ্চলিক সেমিনার নভেম্বরে ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় ইনসাব এর দোয়া মাহফিল

রুয়েট প্রাঙ্গণে দু’দিন যুক্তিতর্কের লড়াই শেষে বিজয়ীর হাসি প্রিমিয়ার ইউনিভার্সিটির

  • প্রকাশ সময় শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৩৮৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১৩ই ও ১৪ই অক্টোবর রুয়েট ডিবেটিং ক্লাবের আথিতেয়তায় জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “রুয়েট ডিসি আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৩”। দু’দিনের এ বিতর্ক প্রতিযোগিতা পরিণত হয় দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা একঝাঁক বিতর্কপ্রিয় মানুষের মিলনমেলায়। অনুষ্ঠানের সূচনা করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম ও রুয়েটের ছাত্র কল্যাণ পরিষদের পরিচালক অধ্যাপক ড. রবিউল আউলাল। বিতার্কিকদের অনুপ্রেরণা জোগাতে উদ্বোধনী বক্তব্যে বিতর্ক সংক্রান্ত নানা বিষয়ে তাঁরা আলোচনা করেন।
সারাদেশ থেকে বিতার্কিকগণ রাজশাহীতে এসে একীভূত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট), বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়(বুটেক্স), প্রিমিয়ার ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(রুয়েট) সহ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মোট ২৪ টি দলের শতাধিক বিতার্কিকরা অংশ নেন এ প্রতিযোগিতায়।
দিনভর হাড্ডাহাড্ডি প্রতিযোগিতার পর ট্যাব রাউন্ড শেষে প্রথম আটটি দল নিয়ে কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। বিতর্কে “ডিবেটার অব দ্য টুর্নামেন্ট” নির্বাচিত হন রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান এর সাধন মুখার্জি। দ্বিতীয় দিন সেরা চারটি দল নিয়ে সেমিফাইনাল অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাপূর্ণ বিতর্ক শেষে ফাইনালে ওঠে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি(পিইউডিএস) ও রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং অরগানাইজেশান(রুডো)।
“এই সংসদ বাংলাদেশে বিদেশী চলচ্চিত্র (বহুভাষী) আমদানি সমর্থন করে”- সরকার দল কর্তৃক এমন প্রস্তাবনা রাখা হয় এবং প্রস্তাবটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষমেশ সংসদে গৃহীত হয়। ফলে বিতর্ক প্রতিযোগিতায় জয় লাভ করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির বিতার্কিকরা। “ডিবেটার অব দ্য ফাইনাল” হিসেবে স্বীকৃতির গৌরব অর্জন করেন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি এর মন্ত্রী আসিফ উদ্দিন।
সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রুয়েট ডিবেটিং ক্লাবের সম্মানিত অ্যালামনাই সদস্যবৃন্দ। উপস্থিত সকলের মাঝে সমাপনী বক্তব্য রাখেন রুয়েট ডিবেটিং ক্লাবের সভাপতি জান্নাতুল মাওয়া। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে নিজেদের সুন্দর উপস্থিতি জানান দেওয়ার জন্য রুয়েট ডিবেটিং ক্লাবের পক্ষ হতে তিনি সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো কিছু করবার দৃঢ় প্রত্যয় জ্ঞাপন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin