শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

লুঙ্গির ভেতরে মিলল বিদেশি পিস্তল-ওয়ান শুটারগান

  • প্রকাশ সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর সীমান্তবর্তী উপজেলা বাঘা থেকে বিদেশি অস্ত্র ও গুলিসহ আলামীন হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-৫। তার পরনের লুঙ্গির ভেতরে স্বচ্ছ স্কচটেপ দিয়ে অভিনব কায়দায় অস্ত্রগুলো পেঁচানো ছিল। সোমবার সকালে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার গভীর রাতে বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক আলামীন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামের মৃত সোলেমান আলীর ছেলে বলে জানান র‌্যাব।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি অপারেশন দল রোববার দিনগত গভীর রাতে রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলামীন কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এসময় র‌্যাবের সদস্যরা ধাওয়া করে তাকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরনের লুঙ্গির ভেতরে কোমরের কাছে স্বচ্ছ স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় বিশেষ কায়দায় লুকানো একটি বিদেশি পিস্তল ও একটি ওয়ান শুটারগান জব্দ করেন। এছাড়া তার নিকট থেকে একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলিও জব্দ করা করা হয়। পরে তাকে আটক করে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে তাকে রাজশাহীর বাঘা থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin