শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু, ভর্তি ১৯২

  • প্রকাশ সময় সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ৩৫৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রায়হানুল হক (৭২) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রায়হানুল হক রাজশাহীর পুঠিয়া উপজেলার বাসিন্দা। চলতি ডেঙ্গু মৌসুমে রামেক হাসপাতালে মোট ১৯ ডেঙ্গুরোগীর মৃত্যু হলো। বর্তমানে আরও ১৯২ ডেঙ্গুরোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। রায়হানুল হক সরকারি চাকরি করতেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।

সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া এই রোগীর কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি টানা পাঁচদিন ধরে জ্বরে ভুগছিলেন। তার ডায়াবেটিকস এবং উচ্চ রক্তচাপ ছিল। এর সঙ্গে পাতলা পায়খানা বেড়ে যাওয়ায় ১৭ অক্টোবর রাতে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু হাসপাতালে ভর্তির পর তার অবস্থার আরও অবনতি ঘটে। তাই তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃত্যু হয়। এই নিয়ে চলতি ডেঙ্গু মৌসুমে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রামেক হাসপাতালে মোট ১৯ রোগীর মৃত্যু হলো।

এদিকে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ভর্তি হয়েছেন ৩ হাজার ৩১৭ রোগী। এর মধ্যে স্থানীয়ভাবে (রাজশাহীর) ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ২৫২ জন। বাকিরা রাজধানীসহ বিভিন্ন জেলায় ভ্রমণ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হন। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ৩ হাজার ১০৬ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৯২ রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতোলে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin