শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

নবাগত ওসি’র সঙ্গে সিআরইউ এর মতবিনিময়

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর চারঘাট রিপোটার্স ইউনিটি (সিআরইউ) এর সাথে চারঘাট মডেল থানার নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। মঙ্গলবার দুপুরে সিআরইউ সভাপতি ওবায়দুল ইসলাম রবি এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট মডেল থানার অফিসার ইন-চার্জ এএসএম সিদ্দিকুর রহমান।

উপস্থিত ছিলেন সিআরইউ সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক শাহিনুর রহমান সুজন, সাংগঠনিক সম্পাদক জিনারুল হক, দপ্তর সম্পাদক ইসমাইল হক, নির্বাহী সদস্য আতিকুর রহমান আশা ও সদস্য লায়লা ইয়াছমিন নিপুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সিআরইউ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, পুলিশ ও সাংবাদিক উভয় মিলে কাজ করলে অনেক অনিয়মকে রুখে দেয়া সম্ভব। প্রতিদিনের কর্তব্য পালনে অনেক সময় ত্রুটি হতে পারে। ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে ভাল কাজে এগিয়ে আসার জন্য সাংবাদিকদেও অনুরোধ করেন তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin