শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রামেক হাসপাতালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু

  • প্রকাশ সময় বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তারা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পর্যবেক্ষণে ছিলেন। এ নিয়ে রামেক হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে ২২ জনের মৃত্যু হলো। বর্তমানে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন আরও ২০৮ জন।

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের নাম জেসমিন বেগম (৫০)। তিনি পেশায় গৃহিণী। তিনি রাজশাহীর চারঘাট উপজেলার রহিছ উদ্দিনের মেয়ে। অপরজনের নাম পলাশ ইসলাম (২৯)। পলাশ পেশায় চাকরিজীবী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাকিবুল ইসলামের ছেলে।

বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএমএ শামীম আহাম্মদ দুই ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রামেক হাসপাতাল পরিচালক জানান, জেসমিন বেগমের দুই দিন থেকে তীব্র জ্বর ছিল। তবে তার কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। গত ২৩ অক্টোবর দুপুরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার তীব্র পেট ব্যথা ও হার্টে সমস্যা ছিল। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এছাড়া পলাশেরও কোনো ভ্রমণ ইতিহাস ছিল না। তিনি পাঁচ দিন থেকে জ্বরে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা বেগতিক হওয়ায় তাকে ২৩ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পরই তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

পরিচালক আরও জানান, এ নিয়ে এই হাসপাতালে চলতি ডেঙ্গু মৌসুমে মোট ২২ জনের মৃত্যু হলো। বর্তমানে হাসপাতালে আরও ২০৮ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪১ জন। আর এখন পর্যন্ত রামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিন হাজার ৪২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা তিন হাজার ১৯৯ জন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin