শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

রাজশাহীতে আয়কর সেবা মাস’র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘কর দেবো গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিষয় নিয়ে ১ নভেম্বর বুধবার হতে রাজশাহীতে শুরু হয়েছে আয়কর সেবা মাস। ২০২২ সালের মতো এবারও মেলার পরিবেশে আয়কর রিটার্নের সব সেবা দেওয়া হবে। এ কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। বুধবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কক্ষ হতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম মাসব্যাপি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আবু হেনা বলেন, আয়কর সেবা মাসে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল সিস্টেম চালু থাকবে। ইতোমধ্যে শূন্য করদাতা অনলাইন সিস্টেমে রেজিস্টেশন করাসহ রিটার্ন তৈরি ও রিটার্ন দাখিল করতে পারছেন। শূন্য রিটার্ন দাখিলকারী করদাতাদের জন্য অনলাইনে এক পৃষ্ঠার রিটার্ন দাখিলের ব্যবস্থা করা হয়েছে। একই সাথে প্রাপ্তি স্বীকার এবং সমন- দুটোই পাওয়া যাবে। এ জন্য কর অঞ্চলে যাওয়া লাগবে না। কর সেবা কেন্দ্রেই এ সব সেবা দেওয়া হবে।
আয়কর সেবা কেন্দ্রে ই-টিআইএন রেজিস্ট্রেশন করা ও প্রয়োজনীয় তথ্য প্রদানসহ নতুন করদাতাগণ ই-টিআইএন রেজিস্ট্রেশন ও বর্তমান করদাতাগণ রি-রেজিস্ট্রেশন করতে পারবেন। ই-টিআইএন সিস্টেমের মাধ্যমে সব কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। এ সেবা পাওয়া যাবে কর সেবা কেন্দ্রে।
ই-পেমেন্টের মাধ্যমে করদাতাগণ অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন। কেন্দ্রীয়ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইটে (িি.িহনৎ.মড়া.নফ) আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য সন্নিবেশিত আছে। কর সেবাকেন্দ্রে এ সব সুবিধা মিলবে।
আয়কর সেবা সপ্তাহ চললেও করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২০-২০২৪ করবর্ষের স্ব স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। প্রতিটি কর অঞ্চলে কর তথ্য ও সেবা ডেস্ক থাকবে। এসব হেল্প ডেস্ক থেকে করদাতাগণ আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকাসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ও করসেবা গ্রহণ করতে পারবেন। করদাতাগণকে আয়কর রিটার্ন, টিআইএন আবেদন এবং চালান ফরম প্রদান করা হবে বলে জানান তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দেশব্যাপী ৩১টি কর অঞ্চলের ১৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে। বক্তব্য শেষে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাসব্যাপি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান।
রাজশাহীতে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার শাহ্ আলী। রাজশাহী কর অঞ্চলের আয়োজনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী কর অঞ্চলেন অতিরিক্ত কর কমিশনার শাহ আলম, যুগ্ম কর কমিশনার মোশারফ হোসেন ও উপ কর কমিশনার সদর দপ্তর( প্রশাসন) মুহা: রাশেদুল হাসান। এছাড়াও সঅত্র কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও কর আইনজীবীগণ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানের সভাপতি রাজশাহী কর অঞ্চলের কর কমিশনার শাহ্ আলী বলেন, এনবিআর চেয়ারম্যান সুন্দর বক্তব্যের ম্যাধ্যমে দিক নির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী চলবে এই সেবা। তিনি বলেন, সেবা গ্রহনকারীদের সাথে কোনভাবেই খারাপ আচরন করা যাবেনা। সেইসাথে সকাল ৯টা হতে বিকেল ৪টা পর্যন্ত এই সেবা প্রদানের জন্য কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্তদের নির্দেশনা দেন তিনি। বক্তব্য শেষে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে মাসব্যাপি এই সেবা কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। শেষে তিনি প্রতিটি বুথ ঘুরে ঘুরে দেখেন এবং সেবাগ্রহিতাদের সাথে কথা বলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin