শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

পেটের গ্যাস তাড়াতে সাত ভেষজ দাওয়াই

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আজকাল পেটে গ্যাস বা গ্যাস্ট্রিক নেই এমন একজনকেও বোধ হয় খুঁজে পাওয়া যাবে না। অতিরিক্ত তেলেভাজা ও তেল জাতীয় খাবার, সফট ড্রিংকস, ঝাল খাবার, খাবার ভালোভাবে চিবিয়ে না খাওয়া, হজমে সমস্যা এমনকি অতিরিক্ত দুশ্চিন্তার জন্যও পেটে গ্যাস জমতে পারে। পেটে জমা গ্যাস তাড়াতে নানা ধরনের ওষুধ ব্যাগে রাখতে হচ্ছে প্রতিনিয়তই।
ভারী খাবার খাওয়ার পরই মনে জমছে শঙ্কা, এই বুঝি শুরু হবে অস্বস্তি আর বুকে-পেটে ব্যথা। হঠাৎই পেটে গ্যাস জমলে আপনি ভেষজ কিছু উপাদান ব্যবহার করেই ফিরিয়ে আনতে পারেন স্বস্তি। সেসব ভেষজ উপাদানের খোঁজ দিতেই এ আয়োজন। হলুদ গ্যাসের ভালো ওষুধ। প্রতিদিন একগ্লাস দুধে দুই চা চামচ হলুদ বাটা মিশিয়ে খেলে উপকার পাওয়া যাবে।
পেয়ারা খেতে যেমন সুস্বাদু, তেমনি এর পাতাও বেশ উপকারি। ছয়টি পেয়ারা পাতা পানিতে ১০ মিনিট সেদ্ধ করুন। তারপর ছেঁকে ঠাণ্ডা করে পানি পান করুন। গ্যাস্ট্রিক সারাতে এটি সবচেয়ে সহজ সমাধান। খাওয়ার আগে ১/২ কাপ আলুর রস পান করুন। দিনে তিনবার খেলে উপকার পাবেন। খাওয়ার পর আদা চটকিয়ে খেতে পারেন। এছাড়াও আদা সেদ্ধ পানিতে লবণ দিয়েও খেতে পারেন। আদা চা খেলেও একই উপকার পাওয়া যাবে।
বেকিং সোডা শুধু মজাদার খাবারেই ব্যবহৃত হয় না, গ্যাস তাড়াতেও এটি খুব ভালো কাজ করে। একগ্লাস পানিতে ১/৪ চা চামচ বেকিং পাউডার মিশিয়ে পান করুন। এছাড়াও এক গ্লাস পানিতে লেবুর রস ও এক চিমটি বেকিং পাউডার মিশিয়ে খেলেও উপকার পাবেন। এক গ্লাস গরম পানিতে দুই টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার মিশিয়ে স্বাভাবিক তাপমাত্রায় রেখে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হয়ে এলে ধীরে ধীরে পান করুন। এক গ্লাস দুধে ১/২ চা চামচ দারুচিনি গুড়া ও মধু মিশিয়ে খান, পেটের গ্যাস উধাও হয়ে যাবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin