শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দায়িত্বশীল নাগরিক গড়তে স্কাউটিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ- জেলা প্রশাসক রাজশাহী মহানগরীতে জুয়েলারি দোকানে চুরির ঘটনায় ৮জন গ্রেপ্তার, স্বর্ণ-রুপা ও নগদ টাকা উদ্ধার রাজশাহীতে পূর্ণ সামরিক মর্যাদায় নিহত সেনাসদস্য রিফাতের দাফন সম্পন্ন রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর পোষাক বিতরণ চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন

বিশ্বের কারাতে শীর্ষ সংস্থা কর্তৃক ব্রোঞ্জ পিন এ ভূষিত হলেন হানসি প্রেমজিত সেন

  • প্রকাশ সময় শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশনের প্রধান প্রশিক্ষক সেনসাই বকুল হোসেন (ব্লাকবেল্ট ৫ম ড্যান)। তিনি যার নিকট প্রশিক্ষণ গ্রহন করেন এবং যার অনুমোদিত এসোসিয়েশন পরিচালনা করেন, সেই গ্লোবাল শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো ফেডারেশনের প্রেসিডেন্ট হানসি প্রেমজিত সেন বুদাপেস্টে (হাঙ্গেরি) সম্প্রতি সমাপ্ত বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন (WKF) দ্বারা সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্রোঞ্জ পিন এ ভূষিত হয়েছেন।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) দ্বারা যথাযথভাবে স্বীকৃত বিশ্বের কারাতে শীর্ষ সংস্থা WKF দ্বারা স্বীকৃত হওয়া তিনি প্রথম বাঙালি। ব্রোঞ্জ পিন তাদের দেওয়া হয় যারা বছরের পর বছর ধরে কারাতে খেলায় ব্যাপক অবদান রেখেছেন। হানশি প্রেমজিৎ সেন এই মর্যাদাপূর্ণ ব্রোঞ্জ পিন অর্জনের জন্য এক দশকেরও বেশি সময় ধরে তার অপরিমেয় কঠোর পরিশ্রম করেছেন। শুধু তাই নয়, হানশি প্রেমজিৎ সেন একজন সুনামধন্য ব্যক্তি। যিনি কারাতে দো শিল্পকে জনপ্রিয় করতে তার অনুকরণীয় অবদানের জন্য সারা বিশ্বে জনপ্রিয়। বছরের পর বছর ধরে তাঁর কঠোর পরিশ্রম এবং ত্যাগ তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দিয়েছে।

হানশি প্রেমজিৎ সেন কারাতে ইন্ডিয়া অর্গানাইজেশন (KIO) এর যুগ্ম সচিব ও ভারতের একমাত্র প্রামাণিক কারাতে এ্যাসোসিয়েশন যা (WKF), এশিয়ান কারাতে দো ফেডারেশন (AKF), দক্ষিণ এশিয়ান কারাতে দো ফেডারেশন (SAKF) এবং কমনওয়েলথ কারাতে দো ফেডারেশন দ্বারা স্বীকৃত। তদুপরি, কারাতে দো এ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কেআইও এবং বেঙ্গল অলিম্পিক এ্যাসোসিয়েশনের একমাত্র স্বীকৃত সদস্য। তিনি খুব শিঘ্রই বাংলাদেশ শেসিনকাই সিতো-রিউ কারাতে-দো এসেসিয়েশনের আমন্ত্রনে রাজশাহীতে আসবেন উন্নত কারাতে প্রশিক্ষণ প্রদান করার জন্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin